মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬

ফিসনেট প্রকল্প এর সহযোগিতায় তালতলী উপজেলায় মৎস্যজীবী পরিবারের সদস্যদের মিশ্র মাছ চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

তালতলী প্রতিনিধি।।

অদ্য ইংরেজী ০২.০২.২০২৬ তারিখ সোমবার তালতলী উপজেলায় সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্ট্যাডিজ (সিএনআরএস) এর উদ্দ্যেগে, তালতলী উপজেলার বড়বগী, নিশানবাড়িয়া ও সোনাকাটা ইউনিয়ন এর নির্বাচিত মৎস্যজীবী পরিবারে এর মধ্যে তালতলী উপজেলা মডেল মসজিদ ট্রেনিং হলরুমে উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব ভিক্টর বাইন এর রিসোর্স র্পাসন হিসেবে তালতলী উপজেলা মৎস্যজীবী পরিবারের সদস্যদের মিশ্র মাছ চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করেন। উক্ত প্রশিক্ষণে বড়বগী, নিশানবাড়িয়া ও সোনাকাটা ইউনিয়নের মোট ৩৪ জন উপকারভোগী সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পরিচয় পর্ব দিয়ে সকলের কুশল বিনিময় এর মধ্যদিয়ে মিশ্র মাছ চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু করা হয়। উপজেলা মৎস্য অফিসার জনাব ভিক্টর বাইন উপস্থিত মৎস্যজীবী পরিবারের মধ্যে মিশ্র মাছ চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বিষয়ক বিভিন্ন দক্ষতা-কৌশল, উন্নত মাছ চাষ পদ্ধতির প্রকারভেদ সহ বিভিন্ন প্রকার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ দিয়ে থাকেন।

জনাব ভিক্টর বাইন আরো বলেন, তালতলী উপজেলায় দিন দিন মাছের পরিমাণ কমে যাচ্ছে এমতবস্থায় সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্ট্যাডিজ (সিএনআরএস) এর উদ্দ্যেগে ফিসনেট প্রকল্প এর মাধ্যমে মৎস্যজীবী পরিবার গুলোর নিয়ে মাছ চাষের কার্যক্রম পরিচালনা করছে এই উদ্যোগ বাস্তবায়িত হলে তালতলী উপজেলায় মৎস্য উৎপাদন বৃদ্ধিসহ জেলে পরিবারগুলোতে আবার আর্থিক সচ্ছলতা ফিরে আসবে বলে আশা করি। উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে সঞ্চালনার দ্বায়িত্ব পালন করেন সিএনআরএস এর ফিসনেট প্রকল্প এর ট্যাকনিক্যাল অফিসার (লাইভলিহুড) কানাই লাল দাশ, তিনি প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষণের উপস্থিত সকল এর সাথে মৎস্য চাষ বিষয়ে তিনি বলেন, উপস্থিত সকল সদস্যদের বাড়ি ভিজিট করে তাদের পুকুর পছন্দ হয়েছে, কিন্তু গাছ কাটা এবংপুকুর পাড় মেরামত করার পাশাপাশি মাছ চাষে উপযোগী করার জন্য উপস্থিত সকলের সাথে একটি পরিকল্পনা প্রণয়ন করা হয়। উপস্থিত সকল সদস্য পরিকল্পনা অনুযায়ী নির্বাচিত পুকুরগুলো মাছ চাষের উপযোগী করে তোলার জন্য সবাই সম্মতি প্রকাশ করেন।

আজকের তালতলী উপজেলায় মৎস্যজীবী পরিবারের সদস্যদের মিশ্র মাছ চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিবিডিপি এর প্রকল্প ব্যবস্থাপক মোঃ রিয়াজুল ইসলাম। সিএনআরএস এর ফিসনেট প্রকল্প এর তালতলী উপজেলার উপজেলা সমন্বয়কারী যশোমন্ত মল্লিক, সিএনআরএস এর ফিসনেট প্রকল্প এর তালতলী উপজেলা এর সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ মেহেদী হাসান, মোঃ আশরাফ হোসেন, ফিল্ড ফ্যাসিলিটের এমেন।
বাস্তবায়িত ফিসনেট প্রকল্পের আর্থিক সহযোগিতায় ওশান গ্র্যান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং কনসোটিয়াম লিড সংস্থা উত্তরণ।

আরো পড়ুন

সিএনআরএস এর ফিসনেট প্রকল্পের উদ্দ্যোগে দূর্যোগ পূর্বাভাস কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে নৌকা মালিক, মাঝি এবং মৎস্যজীবীদের সাথে ”আর্লি অ্যাকশন প্রোটোকল” বিষয়ক প্রশিক্ষণ

বরগুনা প্রতিনিধি।। অদ্য ২৮.০১.২০২৬ তারিখ বুধবার তালতলী উপজেলার সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্ট্যাডিজ (সিএনআরএস) এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *