রবিবার, জুলাই ২৬, ২০২৬

আইইবি বরিশাল কেন্দ্রের লোকাল কাউন্সিল গঠন

নিজস্ব প্রতিবেদক

বরিশালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) বরিশাল কেন্দ্রের লোকাল কাউন্সিল গঠন করা হয়েছে।১০ মার্চ বিকেলে নগরীর বরিশাল ক্লাবে আয়োজিত ইফতার মাহফিলে কাউন্সিল সদস্যদের নাম ঘোষণা করা হয়।

প্রকাশিত তালিকা অনুযায়ী মোট ১৫ জন প্রকৌশলী কাউন্সিলর নির্বাচিত হন। তারা বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থায় দায়িত্ব পালন করছেন।

তারা হলেন, প্রকৌশলী মো. হাসান মাহমুদ, প্রকৌশলী মো. আনিসুর রহমান খান সুমন, প্রকৌশলী মো. মেহেদী হাসান, প্রকৌশলী মো. আরিফুর রহমান, প্রকৌশলী সিকদার মো. মহসিন, প্রকৌশলী মো. নূরুল কবির, প্রকৌশলী মো. নুরুল হুদা ফেরদৌস, প্রকৌশলী কে.এম. ফরিদুল ইসলাম, প্রকৌশলী মো. মামুনুর রশীদ, প্রকৌশলী মো. রাজীব হোসেন, প্রকৌশলী মো. সহিদুল ইসলাম, প্রকৌশলী মো. আবুল বাসার, প্রকৌশলী মো. শাহাদাত শরীফ, প্রকৌশলী রানা দাস প্রমুখ।

আইইবি বরিশাল কেন্দ্র সূত্রে জানা গেছে, মতামতের ভিত্তিতে নতুন লোকাল কাউন্সিল গঠন করা হয়। এ কাউন্সিল প্রকৌশলীদের পেশাগত উন্নয়ন, প্রযুক্তিগত জ্ঞান বিনিময় এবং সংগঠনের কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো পড়ুন

বরগুনার পাথরঘাটায় নৌ পুলিশের ভয়ংকর চাঁদাবাজি যা ধরা পড়ে  গোপন ক্যামেরায় 

মইনুল আবেদীন খান,বরগুনা জেলা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী-বলেশ্বর নদীতে যেতে হয় পাথরঘাটা জুড়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *