নিজেস্ব প্রতিনিধিঃ
“আল্লাহওয়ালাদের দল হবেই সফল” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ’র ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ সেমিনার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) সকালে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ছারছীনা দরবার শরীফের হিযবুল্লাহ কমপ্লেক্সের তৃতীয় তলায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আবু ওয়াক্কাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর কেন্দ্রীয় নাজেমে আ’লা ড. সৈয়দ মুহাঃ শরাফত আলী ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছারছীনা দারুসসুন্নাত কামিল
মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ রূহুল আমিন আফসারী, ছারছীনা দারুসসুন্নাত জামেয়া-এ নেছারিয়া দীনিয়ার মুদীর আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ মাহমুদুল মুনীর হামীম, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ গোপালগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ যুব হিযবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা মোঃ কাজী মফিজ উদ্দীন এবং বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ’র সাবেক কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা এনায়েতুল্লাহ ফয়রাভী। সেমিনারে বক্তারা বলেন, ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে ছাত্রসমাজকে নৈতিকতা, আদর্শ ও দ্বীনি শিক্ষায় আলোকিত করতে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ
দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
আল্লাহওয়ালা ও দ্বীনদার নেতৃত্বের মাধ্যমেই সমাজে ন্যায়, ইনসাফ ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব। বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি ছাত্রসমাজের মধ্যে ইসলামের সঠিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেম জাগ্রত করতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রেখে দ্বীনের খেদমতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা। সেমিনার শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।