শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

ভোলায় বিএনএফ এর অর্থায়নে বিনামূল্যে ছাগল বিতরণ

বিশেষ প্রতিবেদকঃ 
ভোলার তজুমদ্দিন উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পল্লী সেবা সংস্থা (পি এস এস) এর বাস্তবায়ন ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর আর্থিক সহায়তায় আত্মকর্মসংস্থানের লক্ষ্যে হত-দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) সকালে তজুমদ্দিন উপজেলার দক্ষিণ খাসের হাট বাজারে পল্লী সেবা সংস্থা (পি এস এস) এর নির্বাহী পরিচালক মো. ফারুক হোসেনের সভাপতিত্বে
 বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে পল্লী সেবা সংস্থার বাস্তবায়নে এনজিও’র প্রধান কার্যালয়ে ৩ টি হত-দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ২ টি করে
৬ টি ছাগল বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত ফিল্ড সুপার ভাইজার মো. ইসমাইল হোসেন, পল্লী সেবা সংস্থার ভাইস চেয়ারম্যান মো.সফিউল্লাহ মিয়া,নির্বাহী সদস্য মে. ইদ্রিস, মনিটরিং অফিসার তরুণ কুমার দাস, এইচআর এডমিন মো. নাঈম,প্রধান হিসাবরক্ষক মো. সবুজ চন্দ্র দাস, অডিট অফিসার মো. সোহেল, এরিয়া ম্যানেজার গৌতম মজুমদার,সহ বিভিন্ন কর্মকর্তা ও উপকারভোগীরা।

আরো পড়ুন

ঢাকায় গুয়াবাড়িয়া ইউনিয়ন ফোরামের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত মাদক, চাঁদাবাজি, দখল ও দুর্নীতিমুক্ত গুয়াবাড়িয়া গড়ার আহ্বান

হিজলা প্রতিনিধিঃ ঢাকাস্থ গুয়াবাড়িয়া ইউনিয়ন ফোরামের উদ্যোগে ঢাকায় অবস্থানরত গুয়াবাড়িয়া ইউনিয়নের সম্মানিত ভাইদের নিয়ে এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *