বুধবার, মে ২০, ২০২৬
oppo_2

আমতলীতে ভূমিসেবা মেলা ২০২৬ এর উদ্বোধন

আবু জিহাদ, আমতলী প্রতিনিধি :-
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” শ্লোগানকে সামনে রেখে বরগুনার আমতলীতে শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬। ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা ভূমি অফিস এ মেলার আয়োজন করে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) (অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আমতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব তুহিন মৃধা, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক জিহাদী, বিএনপি নেতা জালাল আহম্মেদ খান, যুবদল আহ্বায়ক মোঃ কবির ফকির এবং প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল করিমসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মোঃ জাকির হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটি আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক জোসেফ মাহতাব, প্রেসক্লাবের সহ-সম্পাদক মহসীন মাতুব্বর, আবদুর রহমান সালেহ, আমতলী জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবু জিহাদ, সাংবাদিক শাওন খানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, ভূমিসেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষ সহজে ও দ্রুত ভূমি-সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবে, যা জনদুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা এ ধরনের উদ্যোগকে আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, মেলাটি তিনদিনব্যাপী চলবে এবং এতে বিভিন্ন ভূমি সেবা সরাসরি জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে।
আবু জিহাদ আমতলী প্রতিনিধি

আরো পড়ুন

মহাসড়কে পোনাবাহি গাড়ি আটকে ববি ছাত্রদলের লাখটাকা চাঁদাবাজি 

ববি প্রতিনিধি  বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়ক ও ভোলা-বরিশাল মহাসড়কে বেড়েছে ছাত্রদলের একাংশের দৌরাত্ম্য। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *