নিজেস্ব প্রতিবেদকঃ
বরিশালের ঐতিহ্যবাহী ব্রজমোহন (বিএম) বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের ৮৭তম আসর। ১৩ মার্চ শুক্রবার বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে একদিকে যেমন ঐতিহাসিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে, অন্যদিকে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে সম্পন্ন হয়েছে ‘সহমর্মিতার ইফতার’ ও ঈদ উপহার বিতরণ।
বিকেল ৪টায় শুরু হওয়া এই পাঠচক্রের মূল বিষয় ছিল ‘চন্দ্রদ্বীপের প্রত্ন-প্রাচুর্য: বরিশাল অঞ্চলের বিস্মৃত স্থাপত্যের ইতিকথা’। বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের সমন্বয়কারী ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপের সভাপতিত্বে অনুষ্ঠিত পাঠচক্রে বিশেষজ্ঞ আলোচক ছিলেন বিশিষ্ট গবেষক সাইফুল আহসান বুলবুল। আলোচনা শেষে শহরের শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক শুভাকাঙ্ক্ষী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও সংহতি প্রকাশ করেন বরিশাল শিক্ষা বোর্ড এর সাবেক চেয়ারম্যান প্রফেসর আব্বাস উদ্দিন খান, বিএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর স ম ইমানুল হাকিম, বিএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. ননী গোপাল দাস, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোস্তফা কামাল, মহিলা পরিষদের সভাপতি অধ্যাপিকা শাহ সাজেদা, বরিশাল মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোতালেব হোসেন, বিএম কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর কাজী নজরুল ইসলাম, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর দেবাশীষ হালদার, গুঠিয়া আইডিয়াল কলেজের অধ্যক্ষ তাইজুল ইসলাম, অধ্যাপিকা টুনু রানী কর্মকার, বিএম স্কুলের প্রধান শিক্ষক মমিনুল হক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা মো: আবু জাফর, বিশিষ্ট কবি অধ্যাপিকা ড. আসমা চৌধুরী, অধ্যাপিকা জোহরা মমতাজ, অধ্যাপিকা ফয়জুন্নাহার শেলী, বিএম কলেজ ইংলিশ এলামনাই এসোসিয়েশন এর সভাপতি তরিকুল ইসলাম, বিভাগীয় জাদুঘরের কাস্টোডিয়ান আরিফ হোসেন, একে স্কুলের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, বাবুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন মুন্না, অধ্যাপক ওয়াদুদ আলিম, আরাফাত হোসেন, রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক বাপ্পি মজুমদার, সামাজিক সংগঠক পিযুষ বন্দোপাধ্যায়, শিক্ষক নেতা মনিরুল ইসলাম, তপন বৈরাগী, কবি জিনাত লিনা, ডাচ বাংলা ব্যাংকের সিনিয়র কর্মকর্তা আলমগীর হোসেন, শিক্ষক নেতা সালাউদ্দিন, ভ্রাম্যমাণ লাইব্রেরির কর্মকর্তা অমিত কুমার, উত্তরন সভাপতি মাহফুজ নুসরাত মোনা, বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের সহ সমন্বয়কারী এডভোকেট সঞ্জিত সমদ্দার, সমাজকর্মী কামরুন নাহার মোহনা এবং অভিষেক চক্রবর্তীসহ বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের পাঠক ও স্বেচ্ছাসেবকগণ।
বক্তাগণ বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের এই মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, বই পড়ার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতা চর্চার এমন আয়োজন সত্যিই দৃষ্টান্তমূলক। আয়োজক সংগঠনের সমন্বয়কারী বাহাউদ্দিন গোলাপ অনুষ্ঠানটি সফল করায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামীতেও এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।