সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

বরিশাল নদী বন্দর পরিদর্শন করলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান

নিজস্ব প্রতিবেদক।।

‘ঈদে বাড়ি ফেরা মানুষগুলো যেন নিরাপদে কর্মস্থল রাজধানীতে ফিরতে পারে তার নিরাপত্তা নিশ্চিত করাই এখন আমাদের মূল কাজ’ বললেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।

গতকাল সোমবার সন্ধ্যায় বরিশাল নদীবন্দর এলাকা পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি। এছাড়াও বরিশাল নৌঘাটে পল্টুন বাড়ানোর পাশাপাশি যাত্রীরা যেন কোন ধরনের হয়রানির শিকার না হয় তার লক্ষ্যে সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী আরো বলেন, সরকারি সিদ্ধান্তে ১০ ভাগ ভাড়া কর্তনের বিষয়টি শতভাগ নিশ্চিত করা হয়েছে। তাই এ বিষয়ে কোন অভিযোগ পেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন যাত্রীরা।

আরো পড়ুন

পুলক চ্যাটার্জি আত্মহত্যা করেননি, তাকে একপ্রকার হত্যা করা হয়েছে: মনিরুজ্জামান খান ফারুক

নিজস্ব প্রতিবেদক: দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *