শনিবার, জুন ১৩, ২০২৬

‎চাঁদশীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সোলায়মান তুহিন, গৌরনদী বরিশাল:
‎বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী এলাকায় জামিয়া মোহাম্মদিয়া মাজিদিয়া চাঁদশী মাদ্রাসার উদ্যোগে বৃহস্পতিবার (৯ এপ্রিল) মাদ্রাসা প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ইসলামী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার এম এ মজিদ ট্রাস্টের সাধারণ সম্পাদক ও গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।
‎গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদ্রাসার মুহতামিম মুফতি আয়েজিদ আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল কাইয়ুম।
‎এসময় উপস্থিত ছিলেন চাঁদশী ইউনিয়ন বিএনপির আহবায়ক আলী আকবর মোল্লা, গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, সদস্য সোলায়মান তুহিন ও নাসির উদ্দীন, বিএনপি নেতা মো. জয়নাল আবেদীন এবং মাস্টার আব্দুস সাত্তারসহ আরও অনেকে।
‎বক্তারা বলেন, ইসলামী সংস্কৃতি ও ক্রীড়াচর্চার সমন্বয়ে শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও সামগ্রিক বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
‎অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং উপস্থিত অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। আয়োজকরা জানান, প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরো পড়ুন

চরফ্যাশন-বেতুয়া-ঢাকা নৌরুটে ‘রোটেশন’ প্রথা বাতিলের দাবি, লিগ্যাল নোটিশ

চরফ্যাশন  প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া-ঢাকা নৌরুটে চলমান কথিত ‘রোটেশন’ প্রথার মাধ্যমে যাত্রীদের পছন্দমতো লঞ্চে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *