শনিবার, জুন ১৩, ২০২৬

আমতলীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠিত

আবু জিহাদ, আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলীর সরকারী আরমান খোরশেদ মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৯০তম এসএসসি ১৮ তম ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় ও ২০২৫ সালের জুনিয়র বৃত্তিপ্রাপ্তদের এবং মরহুম আব্দুল হাফিজ তালুকদার ট্রাষ্ট কর্তৃক ২০২৪ -২০২৫ সালের ৮ম শ্রেনীর মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান ৯ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১টায় আমতলীর সরকারী আরমান খোরশেদ মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.বজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ জাফর আরিফ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাপরিচালক মো.সুলতান আহমেদ তালুকদার,আমতলী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর জামাল আহমেদ,আমতলী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মো. নজরুল ইসলাম তালুকদার,আমতলী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মো.জহিরুল ইসলাম মামুন (ভিপি),আমতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো.তুহিন মৃধা,আমতলী একে স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক মো.মাওলানা আব্দুল খালেক, ও হাফিজ তালুকদার কল্যান ট্রাস্টের সদস্য দিলসাদ পারভেজ মাহবুবব রিপন তালুকদার .আমতলী থানার এস আই মো. জসিম উদ্দিন, জামায়াতে ইসলামী বাংলাদেশ আমতলী উপজেলা শখার সাধারন সম্পাদক মো.মোফাজ্জেল হোসেন,ইসলামী আন্দোলন আমতলী পৌরশখার সভাপতি মাওলানা মো. কামরুজ্জামান প্রমুখ।বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো.নিয়াজ মোর্শেদ আবুল বাশার বিএসসির সঞ্চনালয়ে বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকসহ গন্যমান্য ব্যক্তি বর্গরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

চরফ্যাশন-বেতুয়া-ঢাকা নৌরুটে ‘রোটেশন’ প্রথা বাতিলের দাবি, লিগ্যাল নোটিশ

চরফ্যাশন  প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া-ঢাকা নৌরুটে চলমান কথিত ‘রোটেশন’ প্রথার মাধ্যমে যাত্রীদের পছন্দমতো লঞ্চে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *