সোমবার, জুলাই ২৭, ২০২৬

মাদকসহ গ্রেফতারের সংবাদ প্রকাশে হুমকি গৌরনদীতে সাংবাদিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ

‎সোলায়মান তুহিন, গৌরনদী বরিশাল:
‎মাদকসহ এক ব্যক্তিকে গ্রেফতারের সংবাদ প্রকাশ করায় ক্ষুব্ধ একটি চক্রের হুমকির মুখে পড়েছেন গৌরনদী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মো. নাসির উদ্দিন। মোবাইল ফোনে ভয়ভীতি প্রদর্শন ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকির ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
‎অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে গৌরনদী মডেল থানা পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ইয়াবাসহ একজনকে আটকের তথ্য জানায়। এ বিষয়ে বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মো. নাসির উদ্দিন বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযোগ করে বলেন, গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, থানা পুলিশ অভিযান চালিয়ে গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন গয়নাঘাটা নতুন ব্রিজের পাশে পুরাতন রাস্তার ওপর থেকে ইয়াবাসহ দক্ষিণ নাঠৈ গ্রামের হেলাল হাওলাদারের ছেলে ফয়সাল মাহমুদ শুভকে (২৬) গ্রেপ্তার করেছে।
‎প্রেসবিজ্ঞপ্তিতে ওসি আরও জানান, ফয়সাল মাহমুদ শুভকে ১৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তারের ঘটনায় থানার এসআই আরিফুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন এবং গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এই তথ্যের সূত্র ধরে সাংবাদিক নাসির উদ্দিন সংবাদ প্রকাশ করেন। সংবাদটি প্রকাশের পর রাত সাড়ে নয়টার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনে কল আসে। কলকারী নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে সংবাদটি মুছে ফেলার জন্য চাপ প্রয়োগ করে।

আরো পড়ুন

বরগুনার পাথরঘাটায় নৌ পুলিশের ভয়ংকর চাঁদাবাজি যা ধরা পড়ে  গোপন ক্যামেরায় 

মইনুল আবেদীন খান,বরগুনা জেলা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী-বলেশ্বর নদীতে যেতে হয় পাথরঘাটা জুড়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *