রবিবার, জুলাই ২৬, ২০২৬

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি’র দলীয় মনোনয়নের আবেদন জমা দিয়েছেন ভোলা জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট সাজেদা আখতার

নিজস্ব প্রতিবেদকঃ
ত্রয়োদশ  জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি’র দলীয় মনোনয়নের আবেদন পত্র জমা দিয়েছেন ভোলা জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট সাজেদা আখতার ।
গতকাল রোববার  বিএনপি’র কেন্দ্রিয় কারযালয়ে তিনি এ আবেদন পত্র জমা দেন । এমএ এলএলবি ডিগ্রিধারী
ভোলার ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের সন্তান এডভোকেট সাজেদা আখতার ছাত্রজীবন থেকেই বিএনপি’র রাজনীতির সাথে সম্পৃক্ত । বিগত ২৮ বছর যাবত এডভোকেট সাজেদা আখতার েজাতীয়তাবাদী মহিলা দল ভোলা জেলার কখনো সভাপতি ,কখনো  আহবায়ক থেকে পুরো ভোলা জেলায় মহিলা দলকে সংগঠিত করেছেন । এক প্রতিক্রিয়ায় তিনি জানান ফ্যাসিষ্ট সরকারের সময়ে মূল দলের সাথে রাজপথে থেকে হামলা মামলা উপেক্ষা করে আন্দোলন সংগ্রামে প্রথম কাতারে ছিলেন । দলের  সকল কর্মসূচি নেতা কর্মীদের নিয়ে পালন  করেছেন । তার বিশ্বাস বিগত দিনে তার কর্মকান্ড ও দলের প্রতি আনুগত্য বিবেচনা করে দল তাকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিবে া্

আরো পড়ুন

বরগুনার পাথরঘাটায় নৌ পুলিশের ভয়ংকর চাঁদাবাজি যা ধরা পড়ে  গোপন ক্যামেরায় 

মইনুল আবেদীন খান,বরগুনা জেলা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী-বলেশ্বর নদীতে যেতে হয় পাথরঘাটা জুড়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *