বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

পটুয়াখালী প্রতিনিধি

জেলার দুমকিতে ট্রলি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের সময় পুকুরে পড়ে মো. সিয়াম (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

গতকাল বুধবার সন্ধ্যায় মুরাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আমির হোসেন রাস্তার মাথা এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম পটুয়াখালী সদর উপজেলার কুড়িপাইকা গ্রামের আবু ইউসুফ হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কে ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। এ সময় অটোরিকশার যাত্রী সিয়াম পানিতে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত সিয়ামকে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশের টিম কাজ করছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

আরো পড়ুন

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত, আহত ২

বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলায় মালবাহী ট্রাকের চাপায় মো. মোতালেব মুন্সি (১৯) নামে ব্যাটারিচালিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *