বুধবার, জুলাই ২৯, ২০২৬

লালমোহনে মাদক ব্যবসায়ী শাহাবুদ্দিন আটক

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহনে মাদক ব্যবসায়ী শাহাবুদ্দিন আটক হয়েছে। গতকাল এস আই আসাদুজ্জামান খান ও তাঁর সঙ্গীয় ফোর্সসহ লালমোহন কালমা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ডাওরী চরলক্ষী গ্রামে অভিযান চালিয়ে শাহাবুদ্দিনকে আটক করা হয়। সে ঐ এলাকার মৃত নুর ইসলামের ছেলে। আটকের সময় তার কাছে ১০০ পীচ ইয়াবা টেবলেট ও জাল  চৌত্রিশ হাজার টাকা পাওয়া যায়। গতকাল বুধবার দুপুরে লালমোহন থানায় এএসপি সত্যজিৎ কুমার ঘোষ স্বাক্ষরিত লিখিত বক্তব্যে এসব তথ্য দেয়া হয়।  ভোলার বিভিন্ন থানায় শাহাবুদ্দিনের নামে আরো আটটি মামলা রয়েছে বলে উল্লেখ করেন তিনি ।তাকে আরো দুটি পৃথক মামলায় ভোলা জেল হাজতে পাঠানো হয়। শাহাবুদ্দিন আন্ত: জেলা মাদক ব্যবসার বড় ধরনের সরবরাহকারী বলে এলাকাবাসী জানান।

আরো পড়ুন

ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় বৃক্ষরোপণ ও সবুজায়নের বিকল্প নেই-তথ্য মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, পৃথিবী আজ মারাত্মক জলবায়ু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *