বুলবুল আহমেদ, রাজাপুর প্রতিনিধিঃ
রাজাপুর উপজেলার শুক্তাগড় গ্রামের বাসিন্দা উপজেলা যুবদলের কর্মী সহোদর আজাদ হোসেন ও আনিসুর রহমান দলের দুঃসময়ে ছিলেন সক্রিয়| দলীয় কার্যক্রমে নির্ভিক অংশ গ্রহণ করায় হয়েছে একাধিক রাজনৈতিক মামলার আসামী| প্রেক্ষাপট পরিবর্তনের পরে একটি চক্রের ষড়যন্ত্রে কোণঠাসা হয়ে পড়ে| ১২ ফেব্রুয়ারী জাতীয় নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে এখনও তারা রয়েছেন উপেক্ষিত|
আজাদ ও আনিস রাজাপুর উপজেলার শুক্তাগড় গ্রামের বাসিন্দা এবং ওই গ্রামের জাফর আলীর পুত্র| আজাদ ফ্যাসিস্ট সরকারের আমলে ইউনিয়ন ¯ে^চ্ছাসেবক দলের সভাপতি ছিলেন| বর্তমানে উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য| আনিসুর রহমান ছিলেন যুবদলের সক্রিয় কর্মী|
আজাদ হোসেন রাজাপুর উপজেলা থানা ভাঙচুর মামলার {নং-জি.আর ৬৮/২০১৩ (রাজা)} আসামী, রাজাপুর থানা পুলিশের উপরে হামলার মিথ্যা মামলায় অভিযোগপত্রে শ্রেণিভুক্ত আসামী করা হয়| ২০১৪ সালে রাজাপুর উপজেলা নির্বাচনে ২নং শুক্তাগড় ইউনিয়ন ৮নং ওয়ার্ড সেন্টারে সাজানো হামলায় মিথ্যা মামলা {নং জি.আর ২৭/২০১৪ (রাজা)} শ্রেণিভুক্ত আসামী করা হয়| দ্রুত বিচার আইনসহ রাজাপুর উপজেলা ˆনকাঠি বাজারে গাড়ি ভাংচুর মিথ্যা মামলায় {নং জি. আর ০৫/১৩ (রাজা)} শ্রেণিভুক্ত আসামী করা হয়| শুক্তাগড় ইউনিয়নের ০৯নং কাঠিপাড়া ওয়ার্ড সেন্টারে জাতীয় নির্বাচন প্রতিরোধে চেষ্টার অভিযোগে বিষ্ফোরক আইনে রাজাপুর থানার মামলায় {নং-জি.আর ০৩/১৯ (রাজা)} ২নং শ্রেণিভুক্ত আসামী করা হয়েছে| মোটর গাড়ি আটকিয়ে জি. আর ৫১/২০১৪ রাজনৈতিক মামলায় আটক করা হয়|
অপরদিকে মো. আনিসুর রহমান ২০১৪সালে রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচনে ২নং শুক্তাগড় ইউনিয়ন ৮নং ওয়ার্ড সেন্টারে হামলার মামলায় {নং জি.আর ২৭/২০১৪ (রাজা)} শ্রেণিভুক্ত আসামী করা হয়| মোটর গাড়ি আটকিয়ে জি. আর ৫১/২০১৪ রাজনৈতিক মামলায় আটক করা হয়৷
এছাড়াও ফ্যাসিষ্ট আওয়ামীলীগ আমলে একাধিকবার হামলার শিকার হয়েছেন| অসুস্থ্য বাবা-মা’কে ঘরে বছরের পর বছর পালিয়ে থেকে রাজনৈতিক কর্মসূচী বাস্তবায়নে তৎপর ছিলেন বলে দাবী জানান ত্যাগী এ দু’সহোদর৷
ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার বলেন, রাজাপুরের শুক্তাগড় থেকে আজাদ ও তার ভাই আনিস ঝালকাঠিতে এসেও বিভিন্ন মিছিল ও কর্মসূচীতে অংশ নিতো৷
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।