বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

ফিসনেট প্রকল্প এর সহযোগীতায় তালতলী উপজেলায় সমুদ্রগামী ট্রলারে জীবন রক্ষাকারী সরঞ্জাম বিতরণ

বরগুনা প্রতিনিধি।।

তালতলী উপজেলায় সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্ট্যাডিজ (সিএনআরএস) এর উদ্দ্যেগে, বরগুনার তালতলী গভীর সমুদ্র ও নদ-নদীতে মাছ শিকারে যাওয়া জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলেদের ট্রলারে জীবন রক্ষাকারী সরঞ্জাম বিতরণ করা হয়। বেলা ১১ টার সময়, তালতলী উপজেলা সৈকত সম্মেলন কেন্দ্রে তালতলী উপজেলার বড়বগী, নিশানবাড়িয়া ও সোনাকাটা ইউনিয়নে ফিসনেট প্রকল্প এর সহযোগীতায় তালতলী উপজেলায় সমুদ্রগামী ট্রলারে জীবন রক্ষাকারী সরঞ্জাম বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালতলী উপজেলা এর নির্বাহী কর্মকর্তা জনাব, মোহাম্মদ জাহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বড়বগী ইউনিয়ন এর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব, মোঃ আনোয়ার খাঁ, নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম ও সোনাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ফরাজী মোঃ ইউনুস,উপজেলা পানি কমিটির সভাপতি মোঃ আব্দুর রহমান, উপজেলা ভূমি কমিটির সভাপতি মোঃ গোলাম মাওলা ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তালতলী উপজেলা এর নির্বাহী কর্মকর্তা জনাব, মোঃ জাহিদুল ইসলাম,তিনি বলেন, তালতলী উপজেলার জেলেরা জীবনের ঝুঁকি নিয়ে গভীর সমুদ্রে মাছ সংগ্রহ করতে যায়, সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্ট্যাডিজ (সিএনআরএস) এর ফিসনেট প্রকল্প এর সহযোগীতায় তালতলী উপজেলায় সমুদ্রগামী ট্রলারে জীবন রক্ষাকারী যে সকল সরঞ্জাম বিতরণ করা হয়, এই জীবন রক্ষাকারী সরঞ্জাম গুলো খুবই গুরুত্বর্পূণ,এই বিতরণ কৃত সরঞ্জাম গুলো যথাযথ ভাবে ব্যবহার করার জন্য তিনি আহবান জানান।

প্রকল্প ব্যবস্থাপক সুবোধ কুমার বিশ্বাস জানান, উপকূলের জেলেরা জীবনের ঝুঁকি নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকার করেন। কিন্তু অনেক ট্রলারে প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম না থাকায় ঝড়-জলোচ্ছ্বাসে প্রায়ই দুর্ঘটনা, নিখোঁজ বা মৃত্যুর ঘটনা ঘটে। সমুদ্রগামী জীবন রক্ষাকারী সরঞ্জামগুলো সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবহার করতে হবে। নিজেদের নিরাপত্তা এবং পরিবারের কথা চিন্তা করে এসব সরঞ্জাম ব্যবহারের জন্য জেলেদের প্রতি আহ্বান জানান তিনি। সে বিষয়টি বিবেচনায় রেখে তালতলী উপজেলায় ৫০ টি ট্রলারের জন্য প্রায় পাঁচশত জেলেকে লাইফ জ্যাকেট, লাইফ বয়া, রেইনকোট, গামবুট, টুলবক্স, ফার্স্ট এইড বক্স, রেডিও, পাওয়ার ব্যাংকসহ মোট ১৪ ধরনের জীবন রক্ষাকারী সরঞ্জাম প্রদান করা হয়েছে।

আজকের তালতলী উপজেলায় সমুদ্রগামী ট্রলারে জীবন রক্ষাকারী সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিএনআরএস এর ফিসনেট প্রকল্প এর তালতলী উপজেলার উপজেলা সমন্বয়কারী যশোমন্ত মল্লিক, সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ মেহেদী হাসান, মোঃ আশরাফ হোসেন, ফিল্ড ফ্যাসিলিটের এমেন, চিনেউ ও সিবিডিপি এর ফিসনেট প্রকল্প এর ফিল্ড ফ্যাসিলিটের মোসাঃ বিথী আক্তার।
বাস্তবায়িত ফিসনেট প্রকল্পের আর্থিক সহযোগিতায় ওশান গ্র্যান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং কনসোটিয়াম লিড সংস্থা উত্তরণ।

আরো পড়ুন

বরিশালে স্বাভাবিক মৃত্যুকে হত্যা রূপ দেওয়ার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি

নিজস্ব প্রতিবেদক : মিথ্যা হত্যা মামলার প্রতিবাদ এবং প্রকৃত ঘটনা উদঘাটনের দাবিতে বরিশালে মানববন্ধন করেছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *