মঙ্গলবার, জুন ৯, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?Partly sunny, icon:1, weatherInfo:102;temperature: 39;

ঢাকা-কুয়াকাটা মহাসড়ক চার লেন করার দাবীতে গণ অনশন

আমতলী প্রতিনিধি : ভাঙ্গা-বরিশাল ভায়া আমতলী কুয়াকাটা আঞ্চলিক মহাসড়ক চার লেন করার দাবীতে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ৬টা পর্যন্ত ৮ঘন্টা ব্যাপী গণ অনশন কর্মসূচী পালন করা হয়। আমতলী সচেতন নাগরিক মহল নামের ব্যানারে এই গণ অনশন কর্মসূচীর আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকাল ১০টায় আমতলী সরকারী একেস্কুল চৌরাস্তা মোর এলাকায় অনুষ্ঠিত গণ অনশন কর্মসূচীতে বক্তব্য রাখেন সাংবাদিক জাকির হোসেন, মো. মোমেন আকন, গনঅধিকার পরিষদের আমতলী উপজেলা শাখার সভাপতি মো. সাইদুর রহমান, মো. নুহু ফকির, জাকির হোসেন মিরাজ, এনসিপির সদস্য মো. ফারদিন প্রমুখ।

বক্তারা বলেন ভাঙ্গা- বরিশাল-আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কটি এখন খুবই ঝুকিপূর্ন হয়ে উঠছে। পদ্মা সেতু চালুর সাথে সাথে যানবাহন চলাচলের সংখ্যা বৃদ্ধি পাওয়ায এই সড়কে প্রতিদিন অসংখ্য দুর্ঘটনা ঘটছে। পরিনত হয়েছে মৃত্যু ফাদে। বক্তারা এই সড়কটি চার লেন করার পাশাপাশি হাইওয়ে পুলিশ ফাঁরি স্থাপনেরও দাবী জানান।

আয়োজক মো. মোমেন আকন বলেন, ভাঙ্গা-বরিশাল ভায়া আমতলী কুয়াকাটা সড়কটি এখন মানুষের মরন ফঁদে পরিনত হয়েছে। প্রতিদিন এই সড়কে দুর্গটনায় প্রাণ হারাচ্ছে অসংখ্য মানুষ। তাই মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমানের নিকট আমাবী দাবী এই সড়কটি চার লেনে উন্নীত করে মানুষকে মৃত্যু হাত থেকে বাঁচান।

সাংবাদিক জাকির হোসেন বলেন, ভাঙ্গা-বরিশাল ভায়া আমতলী কুয়াকাটা আঞ্চলিক মহসড়কে যানবাহন মনিটরিং করার জন্য একটি হাইওয়ে পুলিশ ফাঁরিও স্থাপন করাও জরুরী হয়ে পরেছে।

আরো পড়ুন

বানারীপাড়ায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি: টাকা ও স্বর্নালঙ্কার লুট

বানারীপাড়া প্রতিনিধি  বানারীপাড়া উপজেলার মাছরং গ্রামে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুস সালেক মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *