রবিবার, এপ্রিল ১২, ২০২৬

শিক্ষক-শিক্ষিকাদের উপর শিশুর ভবিষ্যৎ নির্ভর করে: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

বাউফল প্রতিনিধিঃ
একটি শিশু শিক্ষার্থীর ভবিষ্যৎ অনেকাংশেই নির্ভর করে সুযোগ্য শিক্ষক-শিক্ষিকাদের উপর—এমন মন্তব্য করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।
রোববার দুপুরে (১২ এপ্রিল) বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে অনুষ্ঠিত ‘প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আর আমাদের এই শিশু শিক্ষার্থীদের মানুষ গড়ার মূল কারিগর হলেন সম্মানিত শিক্ষকবৃন্দ। একটি শিশু ভবিষ্যতে কেমন মানুষ হবে, তা নির্ভর করে আপনাদের মতো সুযোগ্য শিক্ষক-শিক্ষিকাদের উপর।”
তিনি আরও বলেন, “কোমলমতি ছেলে-মেয়েদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম এবং অপরিবর্তনীয়। তাই শিক্ষকদের শুধু পাঠদান নয়, নৈতিকতা ও মূল্যবোধ শিক্ষা দেওয়ার দিকেও সমান গুরুত্ব দিতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আখতার হোসেন।
শিক্ষকদের এই গুরুদায়িত্ব পালনে উৎসাহ প্রদান এবং বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ উন্নয়নে এমপি মহোদয়ের দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থিত শিক্ষক সমাজে ব্যাপক অনুপ্রেরণা জুগিয়েছে।

আরো পড়ুন

বোরহানউদ্দিনে অলিগলিতে ভুয়া ডেন্টিস্টদের দৌরাত্ম্য, ঝুঁকিতে সাধারণ মানুষ

‎রিয়াজ ফরাজী, বোরহানউদ্দিনঃ ‎ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা একাধিক ডেন্টাল কেয়ার সেন্টারে চলছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *