নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার যে উদ্দেশ্যে কাজ করছে সেক্ষেত্রে আমাদের একমাত্র আদর্শ হচ্ছেন মুহাম্মদ (স.)। তাঁর আদর্শের একনিষ্ঠ অনুসারী ছিলেন আসহাবে রাসূল (স.), যারা মজবুত ঈমানের পাশাপাশি অসংখ্য গুণে সমৃদ্ধ ছিলেন। জাহেলিয়াতে আচ্ছন্ন এ সমাজে জামায়াতের দায়িত্বশীলদের সাহাবায়ে কেরামের ন্যায় ঈমানের দৃঢ়তা নিয়ে দ্বীন কায়েমের দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর কাছে মানুষের প্রত্যাশা অনেকে বেশি, দেশের জনগণ জামায়াতে ইসলামীকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায়। জনগণের কাছে জামায়াতে ইসলামী যেসব নেতৃত্ব খুবই পরিচিত সেই জেলা নেতৃবৃন্দ আজকের প্রোগ্রামে উপস্থিত সুতরাং জেলা আমির সেক্রেটারি ও কর্মপরিষদ সদস্য ভাইদের ময়দান পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হবে এবং সমাজের জন্য কাংখিত নেতৃত্ব তৈরি করতে হবে। প্রধান বিরোধী দল হিসেবে এখন জামায়াতের দায়িত্বশীলদের রাজনৈতিক ময়দানে যেমন যোগ্যতার সাথে ভূমিকা রাখতে হবে, তেমনি কথা ও কাজের মাধ্যমে জনগণের কাছে ব্যাপকভাবে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে। আমাদের মনে রাখতে হবে, একজন মুমীনের কাছে আখেরাতের সফলতাই হলো চুড়ান্ত সফলতা।
বরিশাল অঞ্চলের জেলা ও মহানগরীর কর্মপরিষদ সদস্যদের নিয়ে আয়োজিত এ শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল। বরিশাল অঞ্চল টিম সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাযির পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মাদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মুহাম্মাদ আব্দুস সামাদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর। শিক্ষা শিবিরে আরও উপস্থিত বরিশাল জেলা আমীর অধ্যাপক আব্দুল জব্বার, ঝালকাঠি জেলা আমীর অ্যাড. হাফিজুর রহমান, পিরোজপুর জেলা আমীর তাফাজ্জল হোসাইন ফরিদ, পটুয়াখালী জেলা আমীর অ্যাড. নাজমুল হাসান, ভোলা জেলা আমীর জাকির হোসেন ও বরগুনা জেলা আমীর মাওলানা মুহিব্বুল্লাহ হারুন।
সভাপতির বক্তব্যে সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল বলেন- জাতীয় নির্বাচন পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপটে জেলা ও মহানগরীর শীর্ষ পর্যায়ের দায়িত্বশীলদের এ প্রশিক্ষণ প্রোগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনীতিতে গুণগত পরিবর্তন, জনগণের মৌলিক অধিকার প্রাপ্তি নিশ্চিত করা ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য যথাযথ ভূমিকা পালনে আমাদের কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জনের বিকল্প নেই।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।