মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬

বরিশালে অবৈধ ভোজ্য তেল মজুদে ২ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা

নিজেস্ব প্রতিবেদকঃ

গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে বরিশাল মহানগরীর বাজার রোড এলাকায় অবৈধভাবে ভোজ্য তেল মজুদের দায়ে ২টি প্রতিষ্ঠানকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকাল ৫টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান পলিন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), বরিশাল জেলা কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেখা যায়, বাজার রোড এলাকার “মেসার্স মোল্লা ব্রাদার্স” নামক প্রতিষ্ঠানের মালিক শুক্কুর মোল্লা মজুদের লাইসেন্স ছাড়াই নিজস্ব গুদামে অবৈধভাবে ৯০ ব্যারেল ভোজ্য তেল মজুদ করে রেখেছেন। এ অপরাধে কৃষি বিপণন আইন, ২০০৮ অনুযায়ী তাকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় “মেসার্স আবির ব্রাদার্স” এর মালিক সন্তোষ মিত্র খুচরা ব্যবসার লাইসেন্স থাকলেও তা ব্যবহার করে নিজ বাসার গুদামে অবৈধভাবে ৫০ ব্যারেল ভোজ্য তেল ও ১৩ দশমিক ৭৫ টন চিনি মজুদ করেন।

এ অপরাধে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জানা যায়, এনএসআই সদস্যরা দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ওপর গোপন নজরদারি চালিয়ে আসছিলেন। পরে বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হলে ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান এবং তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।
অভিযানে জেলা এনএসআই কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং জেলা প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরো পড়ুন

৯ বছর আত্মগোপনে থেকেও রক্ষা পেলেন না ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি র‍্যাব-৮। কর্তৃক লোকমান হোসেন গ্রেপ্তার

‎জাকির ফরাজী:  দীর্ঘ নয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *