মঙ্গলবার, জুন ৯, ২০২৬

ফিসনেট প্রকল্প এর সহযোগীতায় নদী ও সমুদ্রগামী আর্টিসানাল ট্রলারে জাল বিতরণ

বরগুনা প্রতিনিধি।।

তালতলী উপজেলার বড়বগী ও নিশানবাড়িয়া ইউনিয়নে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্ট্যাডিজ (সিএনআরএস) এর উদ্দ্যেগে, বরগুনার তালতলী উপজেলার বড়বগী ও নিশানবাড়িয়া ইউনিয়ন এর র্নিবাচিত ট্রলারে জীবন ও জীবিকার মান উন্নয়নে নদী ও সমুদ্রগামী আর্টিসানাল ট্রলারে জাল বিতরণ করা হয়।অদ্য বেলা ১১ টার সময়, তালতলী উপজেলার ফিসনেট প্রকল্প অফিসে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালতলী উপজেলা বহুঅংশীজনীয় মৎস্যজীবি নেটওয়ার্ক কমিটি এর সভাপতি আবু সিদ্দিক ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভূমি কমিটির সভাপতি মোঃ গোলাম মাওলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি তালতলী উপজেলা বহুঅংশীজনীয় মৎস্যজীবি নেটওয়ার্ক কমিটি এর সভাপতি আবু সিদ্দিক, তিনি বলেন, সমুদ্রগামী ট্রলারে জীবন মান উন্নয়নে ফিসনেট প্রকল্প থেকে দেওয়া এই জাল,দড়ি ও মাছ ধরার সরঞ্জাম বিতরণ এর ফলে আর্থিক ভাবে জেলেরা লাভবান হবেন ও জীবন মান এর উন্নয়ন হবে।

সিএনআরএস এর ফিসনেট প্রকল্প এর তালতলী উপজেলার উপজেলা সমন্বয়কারী যশোমন্ত মল্লিক জানান, উপকূলের জেলেরা অবৈধ জাল দিয়ে মাছ ধরে যা পরিবেশ ও ভবিষৎ মৎস্য সম্পদ এর জন্য ঝুঁকি ফিসনেট প্রকল্প থেকে বিতরণ কৃত জাল সরকার অনুমোদিত এর ফলে জেলেদের জীবন মান উন্নয়ন এর পাশাপাশি অধিক মাছ সংগ্রহ করতে পারবে এবং এর ফলে জেলেরা আর্থিক ভাবে লাভবান হবে। তিনি আরো বলেন, জেলেদের জীবন আর্থিক দিক বিবেচনা করে, প্রতিটি আর্টিসানাল ট্রলারে জাল,দড়ি,ফুলুট ও মাটির পাটালী বিতরণ করা হয়।

আজকের তালতলী উপজেলায় সমুদ্রগামী ট্রলারে জীবন রক্ষাকারী সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিএনআরএস এর ফিসনেট প্রকল্প এর তালতলী উপজেলার সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ মেহেদী হাসান, মোঃ আশরাফ হোসেন, ফিল্ড ফ্যাসিলিটের চিনেউ ও এমেন।
বাস্তবায়িত ফিসনেট প্রকল্পের আর্থিক সহযোগিতায় ওশান গ্র্যান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং কনসোটিয়াম লিড সংস্থা উত্তরণ।

আরো পড়ুন

অসহায় হাবিব-হালিমা দম্পতির জন্য নতুন ঘর নির্মাণে এগিয়ে এলো ‘পাশে দাঁড়াই’

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: মানবতার কল্যাণে আরও একটি মহৎ উদ্যোগের সূচনা করতে যাচ্ছে পটুয়াখালী জেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *