বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

এসএসসি পরীক্ষার প্রথম দিনে বরিশাল বোর্ডে অনুপস্থিত ৯১১ জন

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে অধীনে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিনে বাংলা প্রথমপত্রে ৯১১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে অসদুপায় অবলম্বনের দায়ে কোনো পরীক্ষার্থী বহিষ্কারের তথ্য পাওয়া যায়নি। আজ মঙ্গলবার পরীক্ষা শেষে বরিশাল শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

বরিশাল শিক্ষা বোর্ডের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, বাংলা প্রথমপত্র পরীক্ষায় ৬৫ হাজার ৪৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৪ হাজার ৫৩৪ জন অংশ নেন। এদিন ভোলা জেলায় ২২০, বরগুনায় ৯৮, পটুয়াখালীতে ১৭০, পিরোজপুরে ১০৫, ঝালকাঠিতে ৭৩ ও বরিশালে ২৪৫ জন অনুপস্থিত ছিলেন।

এ বছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীন বিভাগের ছয় জেলায় এ বছর এসএসসি পরীক্ষায় ২১৬টি কেন্দ্রে ১ হাজার ৫১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮১ হাজার ৮৩১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা ছিল। এর মধ্যে ছাত্র ৩৭ হাজার ৯৪৪ জন এবং ৪৩ হাজার ৮৮৭ জন ছাত্রী।

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি।

 

আরো পড়ুন

ফিসনেট প্রকল্প এর সহযোগিতায় সামুদ্রিক প্রতিবেশ সংরক্ষণে সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ভূমিকা বিষয়ক কর্মশালা

বরগুনা প্রতিনিধি।। অদ্য ইং ০৯.০৯.২০২৬ তারিখ বুধবার তালতলী উপজেলায় পায়রা সম্মেলন কেদ্রে সেন্টার ফর ন্যাচারাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *