বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকার প্রান্তিক পর্যায়ে ক্রীড়ার উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, একজন খেলোয়াড় যেন খেলাধুলাকে পেশা হিসেবে নিতে পারে, সে লক্ষ্যেই সরকার কাজ করছে। পাশাপাশি খেলোয়াড়দের প্রতিভাকে পৃষ্ঠপোষকতার মাধ্যমে বিশ্বমঞ্চে তুলে ধরা এবং সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের প্রধান উদ্দেশ্য।

সোমবার (২০ এপ্রিল) বিকেল ৪টায় বরিশালের কবি জীবনানন্দ দাস স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ‘২য় বিভাগ ক্রিকেট লীগ-২০২৬’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কোনো দেশ বা জাতি খেলাধুলা ও বিনোদনের জন্য উন্মুক্ত পরিবেশ ছাড়া সুস্থভাবে বিকশিত হতে পারে না। কিশোর ও তরুণদের জন্য ইতিবাচক বিনোদনের সুযোগ না থাকলে তাদের মেধার বিকাশও বাধাগ্রস্ত হয়।

তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে শিশু ও তরুণদের মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ ঘটে। তাদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখা গেলে মাদকসহ নানা সামাজিক অবক্ষয় থেকেও দূরে রাখা সম্ভব।

এজন্য সব খেলার মাঠ উন্মুক্ত রাখা জরুরি। জহির উদ্দিন স্বপন বলেন, নতুন প্রতিভা খুঁজে বের করতে আগামী ২ মে সিলেটে একটি বিশেষ উদ্যোগের শুভ উদ্বোধন করা হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. খায়রুল আলম সুমনের সভাপতিত্বে পুলিশ সুপার এ.জেড.এম. মোস্তাফিজুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

৯ বছর আত্মগোপনে থেকেও রক্ষা পেলেন না ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি র‍্যাব-৮। কর্তৃক লোকমান হোসেন গ্রেপ্তার

‎জাকির ফরাজী:  দীর্ঘ নয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *