বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

গৌরনদীতে গৃহকর্তার চোখে খোচা দিয়ে পালালো চোর

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদীতে গৃহকর্তার চোখে আংগুলের খোচা দিয়ে এবং মারধর করে বসতঘর থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে এক চোর। চোরের হামলায় গৃহকর্তা মিন্টু তালুকদার গুরুত্বর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় শুক্রবার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এরপূর্বে বৃহস্পতিবার বিকেলে উপজেলার কসবা গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই গ্রামের মিন্টু তালুকদার অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে আমার স্ত্রী ঘরের দরজা বন্ধ করে পাশের বাড়িতে যায়। এসময় কৌশলে বসতঘরে ঢুকে চুরি করছিলো এক চোর।

ইতোমধ্যে আমি বাড়িতে এসে ঘরে প্রবেশ করে একই গ্রামের বাবুল ফকিরের ছেলে আরিফ ফকিরকে চুরি করতে দেখে তাকে ঝাপটে ধরে ডাকচিৎকার দেই। পরবর্তীতে চোর আরিফ আংগুলে খোচা দিয়ে আমার চোখ উপরে ফেলার চেষ্টা করে এবং আমাকে মারধর করে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, চোর আরিফ আমার বসতঘর থেকে নগদ চার হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন নিয়ে গেছে। সে এলাকায় একজন চিহ্নিত চোর হিসেবে স্বীকৃত। তার বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে।

এবিষয়ে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। অভিযুক্ত আরিফ ফকিরের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

আরো পড়ুন

গৌরনদীতে জামায়াত নেতার মৃত্যুতে নেতৃবৃন্দের শোক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর গৌরনদী উপজেলার প্রবীন রুকন ও নলচিড়া ইউনিয়নের সাবেক আমীর হাফেজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *