বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

বানারীপাড়ায় অধ্যাপক শাহাদাত উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত

মাসুম বিল্লাহ্, বানারীপাড়া প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় অধ্যাপক খলিলুর রহমান শাহাদাত উপজেলা জামায়াতে ইসলামীর  আমির পুনঃনির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে বানারীপাড়া উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক রোকন সম্মেলনে রুকনদের সরাসরি ভোটে ২০২৫-২৬ সেশনের জন্য তিনি আমির পুনঃনির্বাচিত হন।
উক্ত রোকন সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার। তিনি নবনির্বাচিত উপজেলা জামায়াতের আমির মোঃ খলিলুর রহমান শাহাদাতকে শপথ বাক্য পাঠ করান।
এ সম্মেলনে জেলা ও উপজেলা জামায়াতের দায়িত্বশীলগণ সহ বানারীপাড়া উপজেলার সকল ইউনিয়নের রোকনবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

‎বরিশালে বৃক্ষরোপণ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

‎নিজস্ব প্রতিনিধিঃ ‎পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন-এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *