মঙ্গলবার, জুন ৯, ২০২৬

মুলাদীতে পারিবারিক বিরোধে চাচাকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪

মুলাদী প্রতিনিধি : বরিশালে মুলাদী উপজেলার সদর ইউনিয়নের দড়িচর লক্ষ্মীপুর গ্রামে বাংলাবাজার এলাকায় গত রোববার ৩১মে সন্ধ্যা পৌনে ৭টার দিকে আনোয়ার হোসেন ঢালী (৫৫) নিহত হন। তিনি দড়িচর লক্ষ্মীপুর গ্রামের মৃত হাচেন ঢালীর ছেলে।

নিহতের পরিবার ও মামলার সূত্রে জানা গেছে, আনোয়ার ঢালীর একটি জমি তাঁর চাচাতো ভাই মোস্তফা ঢালী ও তার ছেলে ইমরান ঢালী জোড়পূর্বক ভোগদখল করে আসছিলেন। রোববার দুপুরে আনোয়ার ঢালী ওই জমি ছেড়ে দিতে বলে এবং জমিতে ধান চাষ করার ঘোষণা দেন। এ নিয়ে মোস্তফা ঢালীর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। ঐদিন বিকেলে আনোয়ার ঢালী নিজের বরজ থেকে পান তুলে বাংলাবাজারে বিক্রি করতে যান।

ঐ দিন সন্ধ্যা পৌনে ৭টার দিকে ইমরান ঢালীর নেতৃত্বে সাত-আটজন লোক লাঠিসোঁটা নিয়ে বাংলাবাজারে আনোয়ার ঢালীর ওপর হামলা করা হয় বলে অভিযোগ উঠে। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে মাটিতে ফেলে চলে যাওয়ার পরে বাজারের লোকজন আনোয়ার ঢালীকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বরিশাল পাঠান কর্তব্যরত চিকিৎসক। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত ২টার দিকে আনোয়ার ঢালীর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত ব্যক্তির ভায়রা ভাই রেজাউল করিম সরদার বাদী হয়ে রোববার রাতে ইমরান ঢালীসহ সাতজনকে আসামি করে মুলাদী থানায় মামলা করেছেন। মামলার পর রাতেই অভিযান চালিয়ে পুলিশ ইমরান ঢালী, মোস্তফা ঢালী, আবু হাওলাদার ও আবুল ফজল রমজান নামের চার আসামিকে গ্রেফতার করেছে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। রাতেই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরো পড়ুন

প্রাথমিক শিক্ষা পদক বরিশাল বিভাগীয় বিজয়ীদের পুরস্কার বিতরণ

বরিশালে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬’ এর বিভাগীয় পর্যায়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *