বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

নগরীতে ফুটপাত দখলমুক্ত, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক।।

বরিশাল নগরীর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন বান্দরোড, কেডিসি রোড এলাকায় ০২ জুন মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি ব্যবসা প্রতিষ্ঠানকে অবৈধভাবে জনসাধারণের প্রবেশপথ দখল করায় স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন ২০০৯ এর ৯২(৭) ধারায় জরিমানা করা হয় ও ফুটপাত দখলমুক্ত করা হয়।অভিযান পরিচালনা করেন বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রায়হান উজ জামান।

এছাড়াও নগরীর ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনা করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় ৫টি মামলা ও ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আরো পড়ুন

জ্বালানি সংকট মোকাবেলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোড় দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক : জ্বালানি সংকট মোকাবেলায় দেশের প্রতিটি ঘরে বায়োগ্যাস প্লান্ট স্থাপনের উদ্যোগ নিতে চায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *