রবিবার, জুলাই ২৬, ২০২৬

কলাপাড়ায় এক যুবকের ১০ দিনের কারাদন্ড

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া:
কলাপাড়ায় ইভটিজিংয়ের দায়ে মো.মেহেদী হাসান অপু (১৯) নামে এক যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (১ জুন) রাত ৮ টার দিকে কলাপাড়া পৌরশহরের হ্যালিপ্যাড মাঠে জনৈকা এক নারীকে ইভটিজিং করায় উপস্থিত জনতা ওই যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে।
এসময় ভ্রাম্যমান আদালতের বিচারক কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কাউছার হামিদ ঘটনার সত্যতা পেয়ে তাকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মো কাউছার হামিদ বলেন’ কলাপাড়া উপজেলার বিনোদন কেন্দ্রগুলোতে মানুষ অবসরকালীন বিনোদনের জন্য আসেন। এতে বিভিন্ন সময় নারীদের বিরক্ত করার ঘটনা তারা শুনেছেন। এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি হলে প্রশাসন বিনোদন কেন্দ্র গুলোতে এ অভিযান অব্যহত রাখবেন বলে তিনি উল্লেখ করেন।

আরো পড়ুন

বরগুনার পাথরঘাটায় নৌ পুলিশের ভয়ংকর চাঁদাবাজি যা ধরা পড়ে  গোপন ক্যামেরায় 

মইনুল আবেদীন খান,বরগুনা জেলা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী-বলেশ্বর নদীতে যেতে হয় পাথরঘাটা জুড়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *