মঙ্গলবার, জুন ৯, ২০২৬

‎গৌরনদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সোলায়মান তুহিন, গৌরনদী : ‎বরিশালের গৌরনদী উপজেলায় যত্রতত্র পার্কিং, অবৈধ স্থাপনা অপসারণ, পরিবেশ সংরক্ষণ এবং মাদক প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

‎বুধবার (৩ জুন) সকালে গৌরনদী বাসস্ট্যান্ড ও মাহিলাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।

‎অভিযানে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় রুট পারমিটবিহীন ঢাকাগামী একটি লোকাল বাস সড়ক দখল করে অবৈধভাবে পার্কিং করায় এবং চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে পৌরসভার সহযোগিতায় সড়ক ও সরকারি জায়গা দখল করে গড়ে তোলা কয়েকটি ছোট দোকান উচ্ছেদ করা হয়। এছাড়া রাস্তা দখল করে রাখা কয়েকটি অটোরিকশা ও ভ্যান জব্দ করে পৌরসভায় হস্তান্তর করা হয়। রাস্তার ওপর ফেলে রেখে পালিয়ে যাওয়া ফল বিক্রেতাদের ফল জব্দ করে স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

‎এদিকে মাহিলাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে দুইজনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপরজনকে সাত দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

‎অন্যদিকে পরিবেশ ও ভোক্তা অধিকার সংরক্ষণে পরিচালিত অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং প্লাস্টিকের চালের বস্তা ব্যবহার করার দায়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

‎উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে সড়ক শৃঙ্খলা, পরিবেশ সুরক্ষা, ভোক্তা অধিকার নিশ্চিতকরণ এবং মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো পড়ুন

প্রাথমিক শিক্ষার বাতিঘর কলাপাড়া মঙ্গল সুখ মডেল সরকারি বিদ্যালয়

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া  পটুয়াখালীর কলাপাড়ায় আধুনিক প্রাথমিক শিক্ষার বাতিঘর ‘মঙ্গল সুখ মডেল সরকারি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *