শনিবার, জুন ১৩, ২০২৬

পিরোজপুরে বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত, আহত ২

‎জাকির হোসেন : ‎পিরোজপুর সদর উপজেলার মুক্তারকাশী ব্রিজ সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন ইজিবাইক ড্রাইভার সোহেল, নিহত মারিয়া আক্তারের মা আলেয়া বেগম। ‎বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২ টায় এ দুর্ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ইজিবাইকের সংঘর্ষ হলে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ইজিবাইকে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পথে এক কলেজ পড়ুয়া মারিয়ার মিত্র মৃত্যু হয়। ‎আহত অপর দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
‎ঘটনার বিষয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ‎উল্লেখ্য, পিরোজপুরে অতীতেও বাস ও ইজিবাইকের সংঘর্ষে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। স্থানীয়রা সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
‎পিরোজপুর-বরিশাল মহাসড়কের মুক্তার কাশির ব্রিজের নিকটে ডুমুরিতলা এলাকায় বাস ও ইজিবাইকের সংঘর্ষে এক নারী নিহত এবং দুইজন আহত হওয়ার ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের দাবি, সড়কের ওপর দীর্ঘ সময় ধরে ট্রাক দাঁড়িয়ে রেখে গাছ লোড-আনলোড করার কারণেই ওই এলাকায় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়।
‎স্থানীয়রা জানান, দুর্ঘটনাস্থলের পাশে নিয়মিত ট্রাক দাঁড় করিয়ে কাঠ ও গাছ লোড-আনলোড করা হয়। এতে মহাসড়কের একটি অংশ সংকুচিত হয়ে পড়ে এবং চলাচলকারী যানবাহনকে ঝুঁকি নিয়ে পাশ কাটিয়ে যেতে হয়। বৃহস্পতিবারের দুর্ঘটনার ক্ষেত্রেও একই ধরনের পরিস্থিতি ভূমিকা রাখতে পারে বলে তারা ধারণা করছেন।
‎এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি দীর্ঘদিনের হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ না থাকায় ঝুঁকি দিন দিন বাড়ছে। তারা মহাসড়কে অবৈধভাবে ট্রাক পার্কিং ও মালামাল লোড-আনলোড বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
‎তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

চরফ্যাশন-বেতুয়া-ঢাকা নৌরুটে ‘রোটেশন’ প্রথা বাতিলের দাবি, লিগ্যাল নোটিশ

চরফ্যাশন  প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া-ঢাকা নৌরুটে চলমান কথিত ‘রোটেশন’ প্রথার মাধ্যমে যাত্রীদের পছন্দমতো লঞ্চে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *