বুধবার, জুলাই ২৯, ২০২৬

বরিশাল নগরীতে ভ্রাম্যমান আদালতের  অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল নগরীর শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন বান্দরোড এবং ত্রিশ গোডাউন রোড এলাকায় বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান উজ জামান এর নেতৃত্বে আজ ০৪ জুন বৃহস্পতিবার দুপুরে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।

এসময় একটি টি ব্যবসা প্রতিষ্ঠানকে অবৈধভাবে জনসাধারণের প্রবেশপথ দখল করায় স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন ২০০৯ এর ৯২(৭) ধারায় জরিমানা করা হয় ও ফুটপাত দখলমুক্ত করা হয়।

এছাড়া একটি ব্যবসা প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনা করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় এবং ২ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করায় স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন ২০০৯ এর ৯২(৩) ধারায় অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে মোট ৪টি মামলা দায়ের ও ৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

আরো পড়ুন

ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় বৃক্ষরোপণ ও সবুজায়নের বিকল্প নেই-তথ্য মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, পৃথিবী আজ মারাত্মক জলবায়ু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *