শনিবার, জুন ১৩, ২০২৬

‎পিরোজপুরে সেনা সদস্যের জমির ৫২টি গাছ কাটার অভিযোগ

‎নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের জিয়ানগর উপজেলায় সেনাবাহিনীর সদস্য মো. হুমায়ুন কবিরের মালিকানাধীন জমি থেকে ৫২টি মেহগনি ও চম্বল গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে তার প্রতিপক্ষ চাচাতো ভাই রফিকুল ইসলামের বিরুদ্ধে। ‎বুধবার ও বৃহস্পতিবার উপজেলার পত্তাশী ইউনিয়নের চরণী পত্তাশী এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
‎অভিযোগ সূত্রে জানা যায়, ১৯৯২ সালে মো. হুমায়ুন কবির তার চাচা আবদুস সোবাহানের কাছ থেকে ১৪ শতাংশ জমি ক্রয় করেন। পরবর্তীতে জমিটি তার নামে বিএস রেকর্ডভুক্ত হয়। ওই জমিতে তিনি মেহগনি, চম্বল ও কালি কড়াই গাছ রোপণ করেন।
‎হুমায়ুন কবির অভিযোগ করেন, তার চাচাতো ভাই রফিকুল ইসলাম স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে জমিতে থাকা ৫২টি মেহগনি ও চম্বল গাছ কেটে নিয়ে গেছেন। বাধা দিতে গেলে তার ভাইকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে দাবি করেন তিনি।
‎তিনি বলেন, জমিটি তার নামে বিএস রেকর্ডভুক্ত থাকা সত্ত্বেও গাছ কেটে নেওয়া হয়েছে। কাটা গাছগুলোর আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা। এছাড়া জমি সংক্রান্ত একটি দেওয়ানি মামলা বর্তমানে পিরোজপুর সিনিয়র সহকারী জজ আদালতে বিচারাধীন রয়েছে এবং আদালতের নিষেধাজ্ঞাও বলবৎ রয়েছে বলে জানান তিনি।
‎অভিযুক্ত রফিকুল ইসলামের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো স্পষ্ট বক্তব্য না দিয়ে সাংবাদিকদের বলেন, “এ নিয়ে আপনার মাথাব্যথা কেন?”
‎এ বিষয়ে জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহব্বাত খান বলেন, দুই পক্ষের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
‎জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। দুই পক্ষের জমির কাগজপত্র ও দলিল যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন

চরফ্যাশন-বেতুয়া-ঢাকা নৌরুটে ‘রোটেশন’ প্রথা বাতিলের দাবি, লিগ্যাল নোটিশ

চরফ্যাশন  প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া-ঢাকা নৌরুটে চলমান কথিত ‘রোটেশন’ প্রথার মাধ্যমে যাত্রীদের পছন্দমতো লঞ্চে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *