শনিবার, জুন ১৩, ২০২৬

বার্থীতে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত ১

সোলায়মান তুহিন, গৌরনদী : বরিশালের গৌরনদী উপজেলার বার্থী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি নসিমন সড়কের পাশের খাদে পড়ে গেলে এক ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার (৫ জুন) বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, গৌরনদী স্টেশন সূত্রে জানা যায়, বরিশালগামী একটি নসিমন চলন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে নসিমনে থাকা মো. রবিউল ইসলাম (২৫) আহত হন। তিনি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার বাসিন্দা।

দুর্ঘটনার সংবাদ বিকেল ৩টা ৪৯ মিনিটে পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. মিজানুর রহমানের নেতৃত্বে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আহত রবিউল ইসলামকে উদ্ধার করে চিকিৎসার জন্য গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধার কাজে সহযোগিতা করেন। এ সময় সড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে সামান্য বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণেই নসিমনটি খাদে পড়ে যায়।

আরো পড়ুন

মুলাদীতে সেতু নির্মাণের কাজ করায় ভূমি মালিকদের মানববন্ধন

ভূঁইয়া কামাল, মুলাদী: বরিশালের মুলাদী উপজেলার তালুকদারহাটে ভূমি অধিগ্রহণ না করে সেতু নির্মাণের কাজ করায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *