বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬

বিএমপির বিশেষ অভিযানে ১৯ গ্রেপ্তার, চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে ১৯ জনকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন ৯ জন মাদক কারবারি। এছাড়া পৃথক এক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)।

শুক্রবার (৫ জুন) বিএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নগরীর চারটি থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক বিক্রির অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২৫৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১ কেজি ২২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

এছাড়া অভিযানে নগদ ৪৭ হাজার টাকা, ২ ভরি ৮ আনা স্বর্ণালংকার এবং ৩ ভরি ৮ আনা রুপা উদ্ধার করা হয়েছে।বিএমপি সূত্র জানায়, মোট গ্রেপ্তার ১৯ জনের মধ্যে ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৪ জন নিয়মিত মামলার আসামি এবং ৩ জনকে বরিশাল মহানগর অধ্যাদেশে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এরই ধারাবাহিকতায় গত ৪ জুন বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে কোতোয়ালি মডেল থানাধীন জিয়া সড়কের ১ নম্বর গলিতে ঝটিকা অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ ইকবাল হোসেন মোল্লা (৩৩) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি)।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক হেলালুজ্জামানের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে। অভিযানে জিয়া সড়কের বাসিন্দা শহীদ মোল্লার বসতঘরের সামনে থেকে ইকবাল হোসেন মোল্লাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৫০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ইকবাল হোসেন মোল্লা ওই এলাকারই বাসিন্দা এবং তার বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে। অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মহানগর গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক হেলালুজ্জামান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। নগরীকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে ডিবি পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না।”

বিএমপি জানিয়েছে, নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অপরাধ নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো পড়ুন

আদর্শিক বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক : ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *