শনিবার, জুন ১৩, ২০২৬

‎গৌরনদীতে দাঁড়িয়ে থাকা পিকআপে কাভার্ডভ্যানের ধাক্কা, আহত ২

সোলায়মান তুহিন, গৌরনদী : ‎বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার (৫ জুন) ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের কটকস্থল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, গৌরনদী স্টেশন সূত্রে জানা যায়, বরিশালগামী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-অ-১১-৫৯২১) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানকে (ঢাকা মেট্রো-ন-১১-০৬৭১) পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যান ও পিকআপের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং দুইজন আহত হন।

‎আহতরা হলেন ফরিদপুর জেলার রমজান শেখ এবং পটুয়াখালী জেলার মো. মেহেদী হাসান। দুর্ঘটনার পর তারা সড়কের ওপর আহত অবস্থায় পড়ে থাকলে স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন।

‎সকাল ৬টা ৪৫ মিনিটে দুর্ঘটনার সংবাদ পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. মিজানুর রহমানের নেতৃত্বে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে মহাসড়কে যানবাহনের গতি তুলনামূলক বেশি থাকায় চালকদের সামান্য অসতর্কতাও বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে সড়কে বিকল বা দাঁড়িয়ে থাকা যানবাহনের ক্ষেত্রে পর্যাপ্ত সতর্ক সংকেত না থাকলে ঝুঁকি আরও বেড়ে যায়। ‎এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

আরো পড়ুন

চরফ্যাশন-বেতুয়া-ঢাকা নৌরুটে ‘রোটেশন’ প্রথা বাতিলের দাবি, লিগ্যাল নোটিশ

চরফ্যাশন  প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া-ঢাকা নৌরুটে চলমান কথিত ‘রোটেশন’ প্রথার মাধ্যমে যাত্রীদের পছন্দমতো লঞ্চে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *