রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বরগুনা প্রতিনিধি : বরগুনা সদরে বজ্রপাতে মো. মহিউদ্দিন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।শুক্রবার (৫ জুন) সকাল আনুমানিক ১০টার বরগুনা-পূরাকাটা মূল সড়কের পাশে মস্তুরটোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মহিউদ্দিন বরগুনা সদর উপজেলার দক্ষিণ ইটবাড়িয়া ইউনিয়নের কদমতলা বাজার এলাকার বাসিন্দা। তিনি মো. সেকান্দর হাংয়ের ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজের কৃষিজমির আইল (জমির সীমানা) ঠিক করার কাজ করছিলেন মহিউদ্দিন। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয় এবং তিনি বজ্রাঘাতের শিকার হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বজ্রপাতের আঘাতে তার শরীরের কিছু অংশ আংশিক দগ্ধ হয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আলীম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

বরগুনার তালতলীতে ভেসে এলো ৩২ ফুট লম্বা মৃত তিমি

তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদীর তীরে ভেসে এসেছে প্রায় ৩২ ফুট দীর্ঘ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *