রবিবার, অক্টোবর ১৮, ২০২৬

সিএনআরএস এর সহযোগীতায় বগীরদোনা খাল জীব-বৈচিত্র্য সংরক্ষণ কমিটি এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

বরগুনা প্রতিনিধি।।

তালতলী (বরগুনা), ১৮ অক্টোবর ২০২৬ রোজ রবিবার বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) ফিশনেট প্রকল্পের আওতায় বরগুনা জেলার তালতলী উপজেলার বগীরদোনা খাল জীব-বৈচিত্র্য সংরক্ষণ কমিটি এর দ্বি-মাসিক সভার আয়োজন করা হয় তালতলী উপজেলা মডেল মসজিদ হলরুমে, মোঃ আবু সিদ্দিক এর সভাপতিত্বে আজকের সভার কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সভায় ওইসিএমের লক্ষ্য ও উদ্দেশ্য, কমিটির সদস্যদের দায়িত্ব-কর্তব্য এবং বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন,সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) ফিশনেট প্রকল্প এর মেরিন প্রটেকশন অফিসার, মোঃ আরাফাত রহমান, সভায় জানানো হয়, ‘বগিরদোনা খাল’ ওইসিএম (অন্যান্য কার্যকর সংরক্ষণ ব্যবস্থা) সাইটের জীববৈচিত্র্য সংরক্ষণ, দেশীয় মাছের প্রজাতি বৃদ্ধি এবং মাছের নিরাপদ প্রজননক্ষেত্র উপযোগী পরিবেশ গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। স্থানীয় জনগণের তদারকি ও অংশগ্রহণের মাধ্যমে কার্যক্রমটি বাস্তবায়ন করা হবে। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কাছে এলাকাটিকে সামুদ্রিক সুরক্ষিত এলাকা (এমপিএ) হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়ার বিষয়েও আলোচনা হয়।
সভায় বগিরদোনা খালের জীববৈচিত্র্য রক্ষায় কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মপরিকল্পনা গ্রহণের প্রস্তাব করা হয়। এর মধ্যে রয়েছে খালটি কমপক্ষে দুজন পাহারাদার নিয়োগ, খালের দুই পাশের স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় সভা, নিয়মিত মাইকিং ও প্রচারণা এবং মাছের অভয়াশ্রম গড়ে তুলতে উপযুক্ত এলাকা চিহ্নিত করা।এ ছাড়া খালের দুই পাশের সীমানা নির্ধারণ ও পিলার স্থাপন এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের জন্য একটি উপকমিটি গঠনের প্রস্তাব করা হয়।
সভাপতি মোঃ আবু সিদ্দিক বলেন, এই খালটি তালতলী উপজেলা একটি গুরুত্বপূর্ণ খাল এই খাল সংরক্ষিত না থাকলে ভবিষ্যৎ জীব-বৈচিত্র্য হুমকির মুখে পড়বে।
জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করা সাংবাদিক প্রতিনিধি হাইরাজ মাঝি তিনি বলেন, ছোটবেলায় এই খাল অনেক বড় ছিল এবং প্রচুর দেশীয় মাছ পাওয়া যেত, ময়লা আর্বজনা ফেলার জন্য জীববৈচিত্র্য হুমকির মুখে। এখন আমাদেরই সকলের সহযোগিতার মাধ্যমে এই খালটিকে পুনরুদ্ধার করার পাশাপাশি খাল সংরক্ষণ করতে না পারলে আমাদের ভবিষ্যৎ দেশীয় মাছের প্রজন্ম প্রজন্মে হুমকির মুখে পড়বে।
আজকের সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) ফিশনেট প্রকল্পের বগীরদোনা খাল জীব-বৈচিত্র্য সংরক্ষণ কমিটি এর দ্বি-মাসিক সভায় আরো উপস্থিত ছিলেন, সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) ফিশনেট প্রকল্পের, তালতলী উপজেলা সমন্বয়কারী যশোমন্ত মল্লিক, সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ মেহেদী হাসান।
উল্লেখ্য, কার্যক্রমটি ফিশনেট প্রকল্পের আওতায় ওশান গ্র্যান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট-এর আর্থিক সহায়তায় এবং কনসোর্টিয়াম লিড সংস্থা উত্তরণ-এর নেতৃত্বে বাস্তবায়িত হচ্ছে।

আরো পড়ুন

লালমোহনে চলাচলের রাস্তার উপর গ্যাস সিলিন্ডার রাখায় দোকান মালিককে জরিমানা 

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন পৌর শহরের চৌরাস্তার মোড়ের পশ্চিম পার্শ্বে ডাকবাংলো সড়কে জনস্বাস্থ্যের জন্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *