বরগুনা প্রতিনিধি।।
তালতলী (বরগুনা), ১৮ অক্টোবর ২০২৬ রোজ রবিবার সেন্টের ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) ফিশনেট প্রকল্পের আওতায় বরগুনা জেলার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ও বড়বগী ইউনিয়নের বিভিন্ন মসৎজীভী প্রাথমিক সংগঠন এর সদস্যদের রেনু পোনা ধরা বন্ধ করে বিকল্প জীবিকা গড়ে তোলার লক্ষ্যে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রথম ধাপে জনপ্রতি ১১,০০০ (এগার হাজার) টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
নগদ অর্থ সহায়তা প্রদানের আগে সদস্যদের সঙ্গে আলোচনা করে তাঁদের মতামত, পছন্দ ও চাহিদা অনুযায়ী পরামর্শ গ্রহণ করা হয়। সদস্যদের আগ্রহ ও ব্যবসায়িক পরিকল্পনার ভিত্তিতে চায়ের দোকান ও দর্জি ব্যবসা পরিচালনা, হাঁসপালন, ছাগল পালন এর সিদ্ধান্ত নেওয়া হয়। নগদ অর্থ সহায়তা পাওয়ার পর সদস্যরা তাঁদের নিজস্ব পছন্দ, চাহিদা ও ব্যবসায়িক পরিকল্পনা অনুযায়ী চায়ের দোকান ও দর্জির দোকান পরিচালনার জন্য প্রয়োজনীয় মালামাল ক্রয় করেন, এবং হাট থেকে পছন্দ মতো ছাগল ও হাঁস ক্রয় করেন।
এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো রেনু পোনা ধরা থেকে বিরত থাকা সদস্যদের বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করা, তাঁদের স্বাবলম্বী করে তোলা এবং জীবিকার টেকসই উন্নয়নে সহায়তা করা। সদস্যদের মতামত ও পছন্দকে গুরুত্ব দিয়ে তাঁদের বিকল্প জীবিকা গড়ে তুলতে উৎসাহিত করা হয়।
আজকের সেন্টের ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) ফিশনেট প্রকল্পের করেন ফিশনেট প্রকল্পের বিকল্প জীবিকা উন্নয়নে নগদ অর্থ সহায়তা প্রদান কার্যক্রম পরিচালনা করেন সেন্টের ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) ফিশনেট প্রকল্পের তালতলী উপজেলা সমন্বয়কারী যশোমন্ত মল্লিক, সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ মেহেদী হাসান, মোঃ আশরাফ হোসেন, ফিল্ড ফ্যাসিলিটেটর এমেন ও মেমেছান।
উল্লেখ্য, কার্যক্রমটি ফিশনেট প্রকল্পের আওতায় ওশান গ্র্যান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট-এর আর্থিক সহায়তায় এবং কনসোর্টিয়াম লিড সংস্থা উত্তরণ-এর নেতৃত্বে বাস্তবায়িত হচ্ছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।