বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬

বরিশালে জাতীয় কবিতা পরিষদ আয়োজিত কবিতাসন্ধ্যা

নিজস্ব প্রতিবেদক॥
গত ২৫ নভেম্বর ২০২৪ সোমবার বিকেল চারটায় জাতীয় কবিতা পরিষদ, বরিশাল জেলা শাখা বরিশালের  সদর রোডস্থ  রূপালী ব্যাংকের মিলনায়তনে  হেমন্তকালীন  কবিতাসন্ধ্যার আয়োজন করে।
অনুষ্ঠানে কবি মুস্তফা হাবীব এর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন সাংবাদিক আযাদ আলাউদ্দীন, সাংস্কৃতিক ব্যক্তিক্ত্ব জনাব জাকির হোসেন সবুজ, শিক্ষানুরাগী মো: নূরুল হক,  মো সাংবাদিক আহমেদ মুন্না, কবি  জামান মনির, কবিতা আবৃত্তি করেন  কবি মাহবুব রহমান, কবি আসিব ইকবাল, কবি আরিফা ইয়াসমিন অজান্তা, নুরুল আলম বখতিয়ার,  কবি হেলেন রহমান, মানিক লাল দত্ত, আবৃত্তিকার প্রিন্স তালুকদার প্রমুখ।
কবি মুস্তফা হাবীব তার আলোচনায়  কবিতা বিষয়ক নানা অনুসঙ্গ ব্যাখ্যা করেন। আযাদ আলাউদ্দীন নিকটবর্তী সময়ে অভিষেক অনুষ্ঠান করার প্রস্তাব করেন এবং প্রয়োজনীয় কর্ম পরিধি নিয়ে আলোচনা করেন। আরিফ মুন্না বলেন, নতুন সদস্য নেয়ার ক্ষেত্রে যাচাই বাছাই করে দেখতে হবে সংগঠনে যাতে ফ্যাসিস্টদের দোসর প্রবেশ না করতে পারে।
অনুষ্ঠান পরিচালনা করেন সম্পাদক কবি জামান মনির।

আরো পড়ুন

বরিশালে বাসের ধাক্কায় শিক্ষিকার মৃত্যু, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাবুগঞ্জে দ্রুতগতির বাসের ধাক্কায় রেহানা বেগম (৪৫) নামে সহকারী শিক্ষিকা নিহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *