নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলায় ‘নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বরিশাল নগরীর সিস্টারসডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বরিশাল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, অভিনয় ও নৃত্য প্রতিযোগিতায় অংশ নেয়। পাঁচটি বিভাগে মোট ১৫ জন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. ফরিদা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নাছির উদ্দিন খলিফা। বক্তব্য রাখেন বরিশাল দক্ষিণ জেলা জাসাসের আহ্বায়ক এসএম সাব্বির নেওয়াজ সাগর।
প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন—
সংগীত (গান): প্রথম—সরকারি মডেল স্কুলের শিক্ষার্থী শ্রেয়া রায়; দ্বিতীয়—দরগাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাজীফা আঞ্জুমান, তৃতীয়—কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রণয় বিশ্বাস।
কবিতা আবৃত্তি: প্রথম—বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নাফিসা তাসনিম উপমা,দ্বিতীয়—সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের রাজিন রাসুল; তৃতীয়—বরিশাল কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের আরমান হাসান আরিয়ান।
চিত্রাঙ্কন: প্রথম—বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কাজী সাফা, দ্বিতীয়—ফজিলাতুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নুসরাত জাহান মিতু,তৃতীয়—আছমত মাস্টার বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমৃদ্ধি পাল সৃজা।
অভিনয়: প্রথম—সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের রাজিন রাসুল, দ্বিতীয়—বরিশাল কালেক্টরেট স্কুলের আরমান হাসান আরিয়ান, তৃতীয়—কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্কা সাহা।
নৃত্য: প্রথম—জাহানারা ইসরাইলের শৌনক কুণ্ডু,দ্বিতীয়—বরিশাল কালেক্টরেট স্কুলের অনুক্তা দে,তৃতীয়—হালিমা খাতুন বালিকা বিদ্যালয়ের তাসনুম দোলা।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।