সোমবার, আগস্ট ৩, ২০২৬

রাজাপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা

আসাদুজ্জামান আরেফিন, রাজাপুর॥
ঝালকাঠির রাজাপুরে প্রায় আড়াই লক্ষ টাকার নিষিদ্ধ ১.৮ টন পলিথিন জব্দ এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) বিকেলে রাজাপুরের মেডিকেল মোড় এলাকায় মায়ের দোয়া রিসাইকোলনে অভিযান চালিয়ে পলিথিন জব্দ ও জরিমানা করা হয়।
অভিযানের সময় প্রতিষ্ঠানের মালিক আবুল হোসেনকে না পাওয়ায় ম্যানেজার মোঃ সম্রাটকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ কৃত পলিথিন পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয় নিয়ে যাওয়া হয়। অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর ঝালকাঠি জেলা শাখার সহকারী পরিচালক আনজুমান নেছা সাথে ছিলেন পরিদর্শক আমিনুল ইসলাম।
পরিবেশ অধিদপ্তর ঝালকাঠি জেলা শাখার সহকারী পরিচালক আনজুমান নেছা বলেন, ১.৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। যার মূল্য আনুমানিক আড়াই লক্ষ টাকার বেশি। প্রতিষ্ঠানের মালিককে না পাওয়ায় ম্যানেজারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরো পড়ুন

ভান্ডারিয়ায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের হামলা, নিন্দা  ও প্রতিবাদ

‎নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *