শনিবার, জুন ১৩, ২০২৬

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে নেছারাবাদের কৃতি সন্তান ডা. গালিব হাসান 

ফরিদ আহমেদ, নেছারাবাদ প্রতিনিধি :
সদ্য ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে ১ নং স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন পিরোজপুর জেলার নেছারাবাদের কৃতি সন্তান ডা. গালিব হাসান। তিনি নেছারাবাদ উপজেলার সোহাগদলের বাসিন্দা প্রফেসর মোঃ মহসিন রেজার সন্তান।
৪ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও মোহাম্মদ নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে গঠিত ১৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়। যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ডা. গালিব হাসানের অন্তর্ভুক্তি স্থানীয় বিএনপি ও এর অঙ্গ- সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উৎসাহের সঞ্চার করেছে।
ডা. গালিব হাসান ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সাথে সম্পৃক্ত। ছাত্রদল থেকে উঠে আসা এ তরুণ নেতা যুবদলের রাজনীতিতে স্বচ্ছতা ও সততার সাথে নিরলসভাবে সাংগঠনিক কাজে সক্রিয় রয়েছেন এবং ঢাকা কেন্দ্রিক ছাত্র ও যুব রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। ছাত্রজীবনে তিনি নেছারাবাদের শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের অন্যতম স্বপ্নদ্রষ্টা ও বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ‘ড্যাব ‘ এর সাংগঠনিক সম্পাদক হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন। বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে ডা. গালিব হাসান মামলা, হামলা ও নির্যাতন উপেক্ষা করে রাজপথে সরব ছিলেন। তিনি তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলীয় সকল কর্মসূচি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন।
এ ব্যাপারে নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ্ব আব্দুল্লাহ আল বেরুনী সৈকত বলেন,  “ডা. গালিব হাসান একজন মানবিক চিকিৎসক ও পরিশ্রমী রাজনৈতিক কর্মী। অসহায় মানুষের চিকিৎসাসেবায় তিনি যেমন ভূমিকা রেখেছেন, তেমনি জাতীয়তাবাদী রাজনীতিতে তার সরব ভূমিকাও অনস্বীকার্য। তার জন্য নেছারাবাদ উপজেলাসহ গোটা বিএনপি পরিবার গর্বিত। “
নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব নাসির উদ্দীন তালুকদার বলেন, ‘ডা. গালিব হাসান খুবই ভালো ছেলে ও সাদামনের মানুষ। যোগ্য ব্যক্তি যোগ্য স্থানে মর্যাদা পেয়েছেন, এতে আমরা পুরো বিএনপি পরিবার গর্বিত ও উচ্ছ্বসিত। “
স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, ডা. গালিব হাসান এই পদ লাভ তার দীর্ঘ রাজনৈতিক পথচলা, সাংগঠনিক দক্ষতা ও দলের প্রতি নিষ্ঠার যথাযথ স্বীকৃতি। তার বিচক্ষণ নেতৃত্ব আমাদের ভবিষ্যৎ পথচলায় এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

আরো পড়ুন

চরফ্যাশন-বেতুয়া-ঢাকা নৌরুটে ‘রোটেশন’ প্রথা বাতিলের দাবি, লিগ্যাল নোটিশ

চরফ্যাশন  প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া-ঢাকা নৌরুটে চলমান কথিত ‘রোটেশন’ প্রথার মাধ্যমে যাত্রীদের পছন্দমতো লঞ্চে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *