রবিবার, জুলাই ২৬, ২০২৬

ঝালকাঠিতে ইয়াবাসহ মন্দিরের পুরোহিত আটক

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সদর উপজেলায় ২০ পিস ইয়াবাসহ সুমন চক্রবর্তী (৪১) নামে এক মন্দিরের পুরোহিতকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (৭ জুন) রাতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ৬৪ বাহের রোড এলাকায় ‘জি আর কম্পিউটার সেন্টার’-এর সামনে থেকে তাকে আটক করা হয়।

সুমন চক্রবর্তী ঝালকাঠি পৌরসভার কেন্দ্রীয় কালী মন্দির এলাকার বাসিন্দা এবং মৃত তারাপদ চক্রবর্তীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই মো. তারিফুল ইসলাম বাদী হয়ে সুমন চক্রবর্তীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝালকাঠি সদর থানায় মামলা দায়ের করেন।

এদিকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর মন্দির কর্তৃপক্ষ জরুরি বৈঠক করে তাকে পুরোহিতের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে। কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি অসীম রঞ্জন রায় বলেন, ‘সুমন চক্রবর্তী মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন, বিষয়টি আমাদের জানা ছিল না।

গ্রেপ্তারের পরপরই কমিটির সিদ্ধান্তে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’ ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

শেবাচিম হাসপাতলে রোগীর স্বজনের অটো চুরি, আটক চোর

নিজস্ব প্রতিবেদক: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে এক সেবাগ্রহীতার অটোরিকশা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *