বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

পিরোজপুরের কঁচা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কঁচা নদীর হুলারহাট বন্দর এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পিরোজপুর সদর থানায় খবর দেন।

পরে পিরোজপুর সদর থানা পুলিশ ও কাউখালী নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। লাশের বুকে আঘাত এবং মাথায় আঘাত রয়েছে বলে অনুমান করা হচ্ছে।

পিরোজপুর সদর থানার এসআই মোল্লা রমিজ জাহান বলেন, ‘সকালে আমরা খবর পাই একটি লাশ হুলারহাট লঞ্চ টার্মিনালের কাছে ভাসছে। স্থানীয়দের সংবাদ পেয়ে আমরা ঘটনা স্থলে আসি। আমরা সুরতহাল করেছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

এখন পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি । লাশের ছবি দিয়ে বেতার বার্তা পাঠানো হবে। কোন জায়গায় নিখোঁজ থাকলে তাদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

আরো পড়ুন

বরিশালে আটা-ময়দার বাজারে আগুন, কেজিতে বেড়েছে ২০ টাকা

ফাহিম ফিরোজ : জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব কাটতে না কাটতেই এবার বরিশালের বাজারে বাড়তে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *