শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
bnp

চাঁদপাশা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন

বাবুগঞ্জ প্রতিনিধি।।
বরিশাল বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমদ খান ও সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স স্বাক্ষরিত দলীয় প্যাডে ৮ নভেম্বর বিকেলে চাঁদপাশা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন স্বপন ও মোঃ শাহীন হোসেনকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করে অনুমোদন দেওয়া হয়।

কমিটি অনুমোদনের তারিখ থেকে আগামী ১৫ দিনের মধ্যে ইউনিয়ন আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে অনুরোধ ক্রমে ওয়ার্ড কমিটি গঠন করার নির্দেশ প্রদান করেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমদ খান ও সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স।

জানাগেছে, চাঁদপাশা ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করতে ২৮ অক্টোবর বর্ধিত সভা করে পূবের কমিটি বিলুপ্ত ঘোষণা করছিল চাঁদপাশা ইউনিয়ন বিএনপি।
বর্ধিত সভার ১০ দিন পর শুক্রবার বিকেলে বাবুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষনা করেছেন।

আরো পড়ুন

বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলায় ‘নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *