বরগুনা প্রতিনিধি।।
অদ্য ইংরেজী ০৮.০৬.২০২৬ তারিখ সোমবার তালতলী উপজেলায় সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্ট্যাডিজ (সিএনআরএস) এর ফিসনেট প্রকল্প এর উদ্দ্যেগে, বরগুনা জেলার তালতলী উপজেলায় তালতলী বহু অংশজনীয় ফিশারফোক প্ল্যাটফর্মের মতবিনিময় সভা পায়রা সম্মেলন কেদ্রে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালতলী উপজেলা এর নির্বাহী কর্মকর্তা জনাব, মোহাম্মদ জাহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন তালতলী উপজেলা মৎস্য কর্মর্কতা জনাব ভিক্টর বাইন,পুলিশ পরির্দশক (তদন্ত) শিক্ষা অফিসার জনাব, মোঃ আবুল বাসার মোঃ শরিফুল ইসলাম। বড়বগী ইউনিয়ন এর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব, মোঃ আনোয়ার খাঁ, নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন ও সোনাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ফরাজী মোঃ ইউনুস,উপজেলা পানি কমিটির সভাপতি মোঃ আব্দুর রহমান, উপজেলা ভূমি কমিটির সভাপতি মোঃ গোলাম মাওলা ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তালতলী উপজেলা এর নির্বাহী কর্মকর্তা জনাব, মোঃ জাহিদুল ইসলাম,তিনি বলেন, তালতলী উপজেলার জেলেরা নিয়ে গঠিত সমবায় সমিতি এর গঠন এর ক্ষেত্রে সকল প্রকার দাপ্তরিক কাজে সার্বিক সহযোগিতা করার আহবান জানান ও ফিসনেট প্রকল্প কে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি তালতলী উপজেলা মৎস্য কর্মর্কতা জনাব ভিক্টর বাইন, তিনি বলেন, তালতলী উপজেলার জেলেরা নিয়ে পুকরে পলিকালচার ম্ৎস্যচাষ আগামী দিনের মৎস্য উৎপাদেনে বিশেষ ভুমিকা পালন করার পাশাপাশি রেনু মাছ ধরা জেলেদের বিকল্প পেশা হিসেবে অবদান রাখবে। তিনি আরো বলেন ফিসনেট প্রকল্প এর মাধ্যমে জেলে সম্প্রদায় নিয়ে বিভিন্ন কার্যক্রম কে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
আজকের তালতলী উপজেলায় তালতলী বহু অংশজনীয় ফিশারফোক প্ল্যাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিএনআরএস এর ফিসনেট প্রকল্প এর টেকনিক্যাল অফিসার মোঃ আরিফুর রহমান ও এমইএএল অফিসার এস এম হারুন-অর-রশিদ, তালতলী উপজেলার উপজেলা সমন্বয়কারী যশোমন্ত মল্লিক, সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ মেহেদী হাসান, মোঃ আশরাফ হোসেন, ফিল্ড ফ্যাসিলিটের এমেন ও মেমেছান
বাস্তবায়িত ফিসনেট প্রকল্পের আর্থিক সহযোগিতায় ওশান গ্র্যান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং কনসোটিয়াম লিড সংস্থা উত্তরণ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।