মঙ্গলবার, জুন ৯, ২০২৬

ফিসনেট প্রকল্প এর সহযোগীতায় বিশ্ব সমুদ্র দিবস-২০২৬ পালন

বরগুনা প্রতিনিধি।।

জাতিসংঘ ২০০৮ সালে আনুষ্ঠানিকভাবে দিনটি স্বীকৃতি দেয়, যদিও এর ধারণাগত সূচনা আরও আগে ১৯৯২ সালের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত পরিবেশ ও উন্নয়ন বিষয়ক জাতিসংঘ সম্মেলনে। সেখানেই প্রথমবারের মতো সমুদ্রকে বৈশ্বিক টেকসই উন্নয়নের কেন্দ্রীয় উপাদান হিসেবে বিবেচনা করার দাবি জোরালো হয়। সেই থেকে দিনটি কেবল একটি আনুষ্ঠানিক স্মরণ নয়, বরং মানবসভ্যতার অস্তিত্ব, অর্থনীতি ও পরিবেশের সঙ্গে সমুদ্রের গভীর সম্পর্ককে নতুন করে ভাবার একটি বৈশ্বিক আহ্বান। সমুদ্র শুধু জলরাশি নয়; এটি পৃথিবীর ফুসফুস, জলবায়ুর নিয়ন্ত্রক, জীববৈচিত্র্যের আধার এবং বৈশ্বিক বাণিজ্যের প্রধান পথ। পৃথিবীর প্রায় ৭১ শতাংশই সমুদ্র দ্বারা আচ্ছাদিত। বৈজ্ঞানিক গবেষণা বলছে, বৈশ্বিক অক্সিজেনের অন্তত ৫০ শতাংশের বেশি আসে সামুদ্রিক উদ্ভিদ প্ল্যাঙ্কটন থেকে। অথচ এই বিশাল সম্পদ আজ দূষণ, অতিরিক্ত আহরণ, জলবায়ু পরিবর্তন ও অদূরদর্শী উন্নয়ননীতির কারণে মারাত্মক হুমকির মুখে। আজ ৮ই জুন World Ocean Day বা ‘বিশ্ব সমুদ্র দিবস এই দিনটি আমাদের দৈনন্দিন জীবনে সমুদ্র গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করিয়ে দেয়।
আসুন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সমগ্র পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষেত্রে সমুদ্র এর গুরুত্বকে আমরা স্বীকার করে নিই । এবারের বিশ্ব সমুদ্র দিবসের থিম হল ‘Reimagine’ বা ‘রি-ইমাজিন’ যার অর্থ ‘নতুন করে কল্পনা করো

এর আলোকে বরগুনা জেলার তালতলী উপজেলায় সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্ট্যাডিজ (সিএনআরএস) ও সিবিডিপি এর ফিসনেট প্রকল্প এর উদ্দ্যেগে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে স্থানীয় প্রতিনিধি, মৎস্যজীবী,যুবক-যুবতী,নারী মৎস্যজীবী,বন বিভাগ এর উপস্থিতিতে মানব বন্ধান ও সমুদ্র সৈতক এর প্লাস্টিক ও র্বজ্য পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
আজকের তালতলী উপজেলায় বিশ্ব সমুদ্র দিবস পালন-২০২৬ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিএনআরএস এর ফিসনেট প্রকল্প এর তালতলী উপজেলার উপজেলা সমন্বয়কারী যশোমন্ত মল্লিক, সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ মেহেদী হাসান, মোঃ আশরাফ হোসেন, ফিল্ড ফ্যাসিলিটের এমেন ও মে মে ছান
বাস্তবায়িত ফিসনেট প্রকল্পের আর্থিক সহযোগিতায় ওশান গ্র্যান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং কনসোটিয়াম লিড সংস্থা উত্তরণ।

আরো পড়ুন

প্রাথমিক শিক্ষার বাতিঘর কলাপাড়া মঙ্গল সুখ মডেল সরকারি বিদ্যালয়

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া  পটুয়াখালীর কলাপাড়ায় আধুনিক প্রাথমিক শিক্ষার বাতিঘর ‘মঙ্গল সুখ মডেল সরকারি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *