বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

পবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন এমপি নূরুল ইসলাম নয়ন ও এমপি এবিএম মোশাররফ

চরফ্যাশন প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন দুই সংসদ সদস্য। তাঁরা হলেন ১১৪ পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন এবং ১১৮ ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
সোমবার (৮ জুন) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই মনোনয়নের তথ্য জানানো হয়।
সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব ফাতিমা আজরিন তন্বী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’ এর ১৮(১)(ঘ) ধারা অনুযায়ী সংসদ নেতা ও প্রধানমন্ত্রী এই দুজনকে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেছেন।
এদিকে পবিপ্রবির রিজেন্ট বোর্ডে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলামের (নয়ন) অন্তর্ভুক্তির খবরে তাঁর নির্বাচনী এলাকায় স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। নতুন এই দায়িত্ব পাওয়ায় স্থানীয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সংবাদকর্মীরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ও স্থানীয় বিশিষ্টজনেরা আশা প্রকাশ করেছেন, দক্ষিণাঞ্চলের উচ্চশিক্ষার অন্যতম প্রধান এই বিদ্যাপীঠের সার্বিক উন্নয়ন, শিক্ষাব্যবস্থার সম্প্রসারণ এবং গবেষণার মানোন্নয়নে নতুন মনোনীত এই দুই জনপ্রতিনিধির অভিজ্ঞতা ইতিবাচক ও তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।

আরো পড়ুন

ফিসনেট প্রকল্প এর সহযোগিতায় সামুদ্রিক প্রতিবেশ সংরক্ষণে সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ভূমিকা বিষয়ক কর্মশালা

বরগুনা প্রতিনিধি।। অদ্য ইং ০৯.০৯.২০২৬ তারিখ বুধবার তালতলী উপজেলায় পায়রা সম্মেলন কেদ্রে সেন্টার ফর ন্যাচারাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *