সোমবার, জুলাই ২৭, ২০২৬

কুয়াকাটা সৈকতে অবৈধভাবে বালু উত্তোলন,এক ব্যক্তির এক মাসের কারাদণ্ড

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া:
পর্যটন কেন্দ্র  কুয়াকাটা সৈকতের লেম্বুরবন স্পট থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মহিবুল্লাহ (৩৫) নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার দুপুর দেড়টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট, কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই দন্ড কার্যকর করেছে। ইয়াসীন সাদেক জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ১৫ ধারায় এই দন্ড দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, সকাল থেকে স্কেভেটর মেশিন লাগিয়ে সৈকতের লেম্বুরচর স্পট থেকে বালু উত্তোলন করা হচ্ছিল। ওই বালু আবার ট্রাকযোগে নেয়া হচ্ছিল। সৈকতের ক্ষতি করে বালু কাটার ছবি ও ভিডিও স্থানীয়রা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। বিষয়টি সমালোচনার জন্ম দেয়।

আরো পড়ুন

ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় বৃক্ষরোপণ ও সবুজায়নের বিকল্প নেই-তথ্য মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, পৃথিবী আজ মারাত্মক জলবায়ু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *