শনিবার, আগস্ট ১৫, ২০২৬

পিরোজপুরে ইসলামিয়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
পিরোজপুরের ইসলামিয়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
আল্লামা সাঈদী ফাউন্ডেশন পরিচালিত কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সোহরাব হোসাইন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। বিশেষ অতিথি ছিলেন টগরা কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. আব্দুল্লাহিল মাহমুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুর্শিদা ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ইস্কেন্দার সেখ, প্রভাষক এ কে এম সাইফুল্লাহ এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, বর্তমান সময়ে শুধু শিক্ষিত হলেই চলবে না, নৈতিকতা, সততা ও সুশীল চরিত্রের অধিকারী মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। তারা পরীক্ষার্থীদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা ও আদর্শকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে দক্ষ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার পরামর্শ দেন।
অনুষ্ঠানে কলেজের প্রভাষক খালেদা শিলা, নাসরিন আক্তার, নিলয় মিস্ত্রি, মিতালী হালদার, পবিত্র বাড়ৈসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষার হলে ব্যবহারের জন্য প্রয়োজনীয় শিক্ষা-উপকরণ বিতরণ এবং আপ্যায়নের ব্যবস্থা করা হয়। এছাড়া একাদশ শ্রেণির শিক্ষার্থী ও এইচএসসি পরীক্ষার্থীরা ইসলামি সংগীত পরিবেশন করে অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করেন।

আরো পড়ুন

পিরোজপুরে আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাতবার্ষিকী পালিত

জাকির ফরাজী : ‎জুমার নামাজের পর দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *