মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

স্টার্টআপ ও উদ্ভাবনী প্রদর্শনীতে মাসুদ সাঈদী: প্রতিভাবানদের ধরে রাখতে হবে

‎জাকির হোসেনঃ
‎পিরোজপুর সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে বৃহস্পতিবার (১২ জুন) অনুষ্ঠিত হয়েছে “স্টার্টআপ, টাইম প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম”। “মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানের আয়োজন করে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), SEDP। এতে সহযোগিতা করে পিরোজপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য মাসুদ সাঈদী। সভাপতিত্ব করেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ।
‎এ সময় সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক সমর কৃষ্ণ ঘরামী, পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. রোজাউল করিমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
‎অনুষ্ঠানে পিরোজপুরের সরকারি ও বেসরকারি বিভিন্ন কলেজ এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ২৬টি স্টলে তাদের উদ্ভাবনী বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শন করেন। প্রধান অতিথি প্রতিটি স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন।
‎এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক এবং জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি সোহরাব হোসাইন জুয়েল।
‎প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী বলেন, “আজকের প্রতিভাধররাই গড়বে আগামীর বাংলাদেশ।” তিনি দেশব্যাপী এ আয়োজনের উদ্যোগ গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান।
‎তিনি বলেন, বাংলাদেশের অনেক মেধাবী শিক্ষার্থী পর্যাপ্ত সুযোগের অভাবে হারিয়ে যায়, যা দেশের জন্য ‘ব্রেইন ড্রেইন’-এর অন্যতম কারণ। তিনি উল্লেখ করেন, বিশ্বখ্যাত প্রকৌশলী ফজলুর রহমান খান (এফ. আর. খান) বাংলাদেশের সন্তান হলেও তাঁর মেধাকে দেশ যথাযথভাবে কাজে লাগাতে পারেনি।
‎মাসুদ সাঈদী আশাবাদ ব্যক্ত করে বলেন, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে দেশের মেধাবী তরুণদের বিকাশের আরও সুযোগ সৃষ্টি হবে এবং তাদের হাত ধরেই স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।
‎অনুষ্ঠানের শুরুতে সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল সাকিব পবিত্র কোরআন তেলাওয়াত করেন এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ধৃতাদেবী হালদার পবিত্র গীতা পাঠ করেন। শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আরো পড়ুন

ভোলায় জিওব্যাগ ধসে নিখোঁজ বিজিবি সদস্যর লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি : ভোলার শিবপুরে মেঘনা নদীর তীর সংরক্ষণ জিও ব্যাগ ধ্বংসের ঘটনায় নিখোঁজ বিজিবি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *